টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে প্রথম দিকে চাপের মুখে পড়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করে ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে চাপের মুখে প্রশংসনীয় ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বল হাতে দলকে জয় লক্ষ্যে পৌঁছে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিং (Arshdeep Singh)’রা।
তবে দলে একাধিক সমস্যা এখনও গৌতম গম্ভীর (Gautam Gambhir)’কে চিন্তার মধ্যে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে একাদশে ছিলেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে দেখা যায়নি অভিষেক শর্মাকেও (Abhishek Sharma)। ওয়াশিংটন সুন্দরও (Washington Sundor) চোটের মধ্যে রয়েছেন। এই ক্রিকেটারদের নিয়ে এবার বড়ো আপডেট সামনে এল।
Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!
অসুস্থ ক্রিকেটারদের নিয়ে আপডেট-

জসপ্রীত বুমরাহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে একাদশের বাইরে ছিলেন। এই তারকা ক্রিকেটের না থাকায় উদ্বেগ তৈরি হয়। এছাড়াও চোটের কারণে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) দলের সঙ্গে যোগদান করেননি। অভিষেক শর্মা (Abhishek Sharma) প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেও শনিবার দ্বিতীয় ইনিংসে তাকে এক ওভারও ফিল্ডিং করতে দেখা যায়নি। এমনকি ম্যাচ শেষে বিপক্ষদের সঙ্গে হাত মেলানোর জন্যেও মাঠে নামেননি তিনি। ফলে তারকা ক্রিকেটাররা পরবর্তী ম্যাচে ভারতীয় একাদশে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
তবে ভারতীয় অধিনায়ক এই বিষয়ে আশ্বাস দিয়েছেন।ম্যাচ শেষ হলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেন, “আবহাওয়ার কারণে জসপ্রীত বুমরাহ অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অভিষেক শর্মাও অসুস্থ অনুভব করছিলেন। তবে দুজনেই পরের ম্যাচে খেলবেন বলে আশা করি। এর সঙ্গেই ওয়াশিংটন সুন্দর পরবর্তী ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগদান করবেন।”
মহম্মদ সিরাজও ম্যাচ শেষে অভিষেক শর্মার বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “সবকিছু ঠিক আছে। তার পেট একটু খারাপ ছিল। তাই মাঠে নামেননি। পরের ম্যাচে ফিরে ব্যাট হাতে জাদু দেখাবেন।”
জয় দিয়ে যাত্রা শুরু-

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রতিপক্ষদের সামনে রীতিমতো চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এইরকম পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে সূর্যকুমার যাদব স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি ৪৯ ম্যাচে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। এই রানে ভর করে ১৬১ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল (Axar Patel) থেকে আর্শদীপ সিং বল হাতে জ্বলে ওঠেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান পর্যন্ত পৌঁছায়। ২৯ রান জয় ছিনিয়ে নেয় গৌতম গম্ভীরের দল।