বাবর আজম

তালিকায় রয়েছেন বাবর আজম (Babar Azam)। সদ্য পাকিস্তান ওডিআই দল থেকেও বাদ পড়েছেন বাবর। ইমামের মতন একইভাবে বাবর আজম -এর বিরুদ্ধে ওঠা অভিযোগও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এক নারী বাবরের বিরুদ্ধে অভিযোগ করেন যে বাবর তাকে দীর্ঘ ১০ বছর ধরে প্রতারণা করেছেন এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি, বাবর নাকি তাকে গর্ভবতী করেছিলেন এবং পরে তাকে হুমকি পর্যন্ত দিতেন। যদিও বাবর পরবর্তী সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।