বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অনেক ক্ষেত্রে তা জটিলতাও বাড়িয়েছে। বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। ভক্তরা ক্রিকেটারদের বেশি অনুস্মরন করে থাকে এবং তাদেরকে আইডেল হিসাবে মনে করে। সদ্য ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। পরপর দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত। একেরপর এক খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আসছে। ক্রিকেটারদের সাফল্য সাধারণত তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে শুধুমাত্র প্রতিভা একজন খেলোয়াড়কে দীর্ঘদিন সম্মানের আসনে রাখতে পারে না। বরং তার চরিত্র, নৈতিকতা এবং ব্যক্তিগত আচরণও সমান গুরুত্বপূর্ণ। কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাদের ব্যক্তিগত জীবন এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাঁর প্রধান কারণ হলো এমএমএস স্ক্যান্ডাল লিক।
শেন ওয়ার্ন

তালিকায় শীর্ষে রয়েছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne)। ছিলেন এক অসাধারণ প্রতিভাবান বোলার। যার ৭০৮টি টেস্ট উইকেট ক্রিকেট ইতিহাসে এক বিশাল মাইলফলক। কিন্তু তার ব্যক্তিগত জীবনের বিতর্কগুলো অনেক সময় তার অর্জনকে আড়াল করে দিয়েছে। এটি দেখায়, প্রতিভা যত বড়ই হোক, নৈতিকতা না থাকলে তা সম্পূর্ণ মূল্য পায় না। ওয়ার্ন ২০০০ সালে প্রথম বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েন, যখন এক ব্রিটিশ নার্স তাকে অশালীন মেসেজ ও ফোন কল করার অভিযোগ করেন। এরপর ২০০৬ সালে দুই মডেলের সঙ্গে তার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যা তার ব্যক্তিগত জীবনে আরও ঝড় তোলে। তবে সবকিছুর উর্ধে ওয়ার্নের ক্রিকেট ক্যারিয়ার, বিশ্বের সেরা দুই স্পিনারের একজন ছিলেন তিনি- যা তাঁর ক্যারিয়ারকে আরও মহান বানায়।