‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ - পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ৩ খেলোয়াড় হতে চলেছে ফ্লপ !! 1

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakyumar Yadav | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারত অধিনায়ক স্কাই শেষ কয়েকটি ইনিংসে ছন্দ খুঁজে পেয়েছেন। তবে, স্পিন পিচে সূর্যকে বারবার সংঘর্ষ করতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে স্পিন পিচ লক্ষ করা যাবে যা তুলনামূলকভাবে সূর্যের জন্য চ্যালেঞ্জিং। সূর্য স্পিনারদের ভালো খেললেও স্পিন পিচে সেভাবে ছন্দে দেখা যায়না তাকে। সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধেও সেভাবে সফলতা পাননি। পাকিস্তানের বিরুদ্ধে ৮ ম্যাচে মাত্র ১৬ গড়ে ও ১১৩.১৩ স্ট্রাইক রেটে ১১২ রান বানিয়েছেন, যেখানে তার সর্বোচ্চ ৪৭* রান। সূর্য তাঁর শেষ ৫ ইনিংসে ফর্মে ফিরেছেন। তবে, তার আগে সূর্যের ব্যাটে ছিল রানের খরা। পাকিস্তান ম্যাচ সবসময় হাইভোল্টেজ হতে চলেছে। যে কারণে সূর্যের উপর বাড়তি চাপ থাকবে এবং চাপ সহ্য না করতে পারলে সমস্যায় পড়বে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *