‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ - পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ৩ খেলোয়াড় হতে চলেছে ফ্লপ !! 1

IND vs PAK: সব জল্পনার ইতি ঘটিয়ে অবশেষে ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাধাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে বেশ নাটক দেখিয়েছিল পাকিস্তান ব্রিগেড। নিরপেক্ষ ভ্যানুতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। আইসিসির সঙ্গে বৈঠকের পর আবার ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে তারা। সম্প্রতি, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে আসছে। এশিয়া কাপে তিন বার মুখোমুখিতে ভারত ৩-০ ব্যাবধান বজায় রেখেছে। পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। তবে, বিশ্বকাপের মঞ্চে ভারতের জয়ের পথ খুব একটা সহজ হবে না। ভারতীয় দলের এমন ৩ খেলোয়াড় রয়েছেন যারা ফর্মে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে হবেন সম্পূর্ণ ফ্লপ।

জসপ্রীত বুমরাহ

Bcci, পাকিস্তান, ind vs pak
Hardik Pandya and Jasprit Bumrah | Image: Getty Images

ভারতীয় দলের তারকা পেসার হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শারীরিক অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা আছে বুমরাহের। তবে, ভারতের এই তারকা ক্রিকেটারকে আদেও এদিন খেলতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে দেখতে পাওয়া যাবে বুমরাহকে। ভারতীয় দলের তারকা এই পেসার পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে ছন্দ দেখাতে পারেননি। প্রথম ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট পান বুমরাহ, দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে সর্বোচ্চ ৪৫ রান দিয়ে ফেলেন তিনি। এরপর তৃতীয় ম্যাচে অর্থাৎ ফাইনালে ৩.১ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন বুমরাহ। পাকিস্তানের বিরুদ্ধে আগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বুমরাহ তবে সম্প্রতি তার ফর্ম খুব একটা ভালো নয়। যে কারণে এদিন পাকিস্তান ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে চিন্তিত থাকবে টিম ম্যানেজমেন্ট।

Read More: “প্রাপ্য সম্মান কবে পাবে?”, অক্ষর প্যাটেল কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *