ভালো-খারাপ মিলিয়েই ক্রিকেট।ক্রিকেট মানেই রেকর্ডের ফুলঝুরি। এরমধ্যে কোনওটা ভালো, আবার কোনওটা খারাপ। আবার এমন কিছু রেকর্ড’ও আছে যার সাথে জড়িত ক্রিকেটারেরা বরাবর ভুলতে চাইবে।এমন একটি রেকর্ডের হলো ” গোল্ডেন ডাক “। ম্যাচে ফেস করা প্রথম বলেই যখন কোনও ক্রিকেটার উইকেট হারান তখন তা গোল্ডেন ডাক’এর তালিকায় আসে।আজ এমনই দশ হতভাগ্য ক্রিকেটারের কথা বলবো যারা ওয়ানডে ক্রিকেটে সর্বাধিকবার ” গোল্ডেন ডাক ” হয়েছেন।
১০. ওয়াকার ইউনুস
শুধুমাত্র পাকিস্তান নয়, বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম পেসার হলেন ওয়াকার ইউনুস। ক্রিকেটীয় দিনে তার এবং ওয়াসিম আক্রমের জুটি ত্রাস সৃষ্টি করেছিলো বিপক্ষ দলের কাছে। এই ইউনুসের নাম ক্রিকেট রেকর্ড উঠে আছে এই তালিকায় যা ভুলতে চাইবেন তিনি।মোট পনেরো বার শূন্যরানে আউট হয়েছেন ইউনুস, যার মধ্যে ৮ বার ” গোল্ডেন ডাক ” হয়েছেন।
৯. ডারেন পাওয়েল
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৫ টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন পাওয়েল।এরমধ্যে ২৫ টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন তিনি।যার মধ্যে মাত্র তিন বার তিনি থেকেছিলেন নটআউট।কেরিয়ারে আটবার ” ডাক ” হয়েছেন তিনি, এবং প্রতিবারই হয়েছিলেন “গোল্ডেন ডাক ” ।
৮. সনৎ জয়সূর্য
শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান সনৎ জয়সূর্য।নিজের ক্রিকেটীয় দিনে করতেন বিশ্ব শাসন।আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০০০ রান করেছিলেন সনৎ।আবার শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরেছেন ৩৪ বার, এরমধ্যে ৯ বার ” গোল্ডেন ডাক ” হয়েছেন তিনি।
৭.চামিন্ডা ভ্যাস
শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভ্যাস নিজের ক্রিকেটীয় দিনে বিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিতেন।কিন্তু তার নিজের ব্যাটিং করতে নামার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়।৩২২ টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি, এরমধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ২২০ টি ম্যাচে।করেছেন ২০০০ এর বেশি রান । এরমধ্যে ২৫ বার ‘শূন্য’ রানে আউট হয়েছেন ভ্যাস।যার মধ্যে নয়টি “গোল্ডেন ডাক”।
৬. ওয়াসিম আক্রম

আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ডের অধিকারী ওয়াসিম আক্রম।পাকিস্তানের পেস বিভাগের একসময়ের বিশ্বস্ত এই সৈনিকের নাম এই তালিকায় আছে ছয় নম্বর স্থানে।২৮ বার ‘শূন্য ‘ করেছেন তিনি, এরমধ্যে দশবার হয়েছিলেন ” গোল্ডেন ডাক ” ।
৫. মইন খান
পাকিস্তান ক্রিকেট দলের একসময় একনম্বর উইকেট কিপার – ব্যাটসম্যান ছিলেন মইন খান।দেশের জার্সি গায়ে খেলেছেন একাধিক স্মরণীয় ম্যাচ। ২১৯ টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৩২৬৬ রান।এরমধ্যে ১৭ বার ‘শূন্য’ করেছেন তিনি, তারমধ্যে ১১ বার হয়েছেন ” গোল্ডেন ডাক ” ।
৪. জাভাগাল শ্রীনাথ
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন জাভাগাল শ্রীনাথ।একসময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম পেস অস্ত্র ১২১ টি ইনিংসে পেয়েছিলেন ব্যাটিংয়ের সুযোগ।করেছেন ৮৮৩ রান।১৯ বার ‘শূন্য’ রানে আউটা হয়েছেন তিনি, এরমধ্যে ‘গোল্ডেন ডাক’ হয়েছেন ১১ বার।
৩. মুথাইয়া মুরলীধরন
বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম কিংবদন্তি স্পিনার হলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন।দেশের হয়ে খেলেছেন ৩৫০ টি ওয়ানডে।আন্তর্জাতিক ক্রিকেটে মোট তিরিশ বার শূন্য রানে আউট হয়েছিলেন মুরলীধরন।এরমধ্যে ১১ বার হয়েছিলেন ” গোল্ডেন ডাক ” ।
২. শাহিদ আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একজন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।দেশের জার্সি গায়ে খেলেছেন একাধিক ঝোড়ো ইনিংস।দুর – পাল্লার ছয় মারতেও ওস্তাদ ছিলেন তিনি।এমন বিধ্বংসী এই ব্যাটসম্যান এই তালিকায় আছে দ্বিতীয় স্থানে।একসময় তার নাম হয়ে গেছিলো ” ডাকরিডি ” ।মোট তিরিশ বার ” ডাক ” হয়েছেন আফ্রিদি, এরমধ্যে ১২ বার হয়েছেন ” গোল্ডেন ডাক ” ।
১. লাসিথ মালিঙ্গা 
” ইয়র্কার কিং ” তিনি, ক্রিকেট ব্যাকারনের বাইরে তার বোলিং ডেলিভারি স্টাইল।ক্রিকেটের বোলিংয়ের ইতিহাসে একাধিক রেকর্ডের অধিকারী শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এই তালিকায় আছেন শীর্ষে।ওয়ানডেতে ২৬ বার ” শূন্য ” রানে আউট হয়েছেন মালিঙ্গা।যার মধ্যে ১৪ বার হয়েছেন ” গোল্ডেন ডাক ” ।