বিশ্রামে হার্দিক-বুমরাহ, সঞ্জু-সুন্দরের এন্ট্রি, প্রকাশ্যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশ !! 1

বিশ্বকাপ ২০২৬ এর মঞ্চে টিম ইন্ডিয়া তাদের চতুর্থ গ্রুপ পর্যায়ের ম্যাচটি খেলতে নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পয়েন্ট তালিকার বিচারে ভারতীয় দয়াল ইতিমধ্যে এ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে এবং তারা সুপার এইট – এর জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। ভারতীয় দল সুপার এইটে নামার আগে তাদের শক্তি পরীক্ষা করতে চাইবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নেদারল্যান্ডস। গ্রুপ পর্যায়ে এটি ভারতের শেষ খেলা হলেও এই ম্যাচটিকে ঘিরে রয়েছে ভারতীয় দলের ভবিষ্যৎ। বিশেষ করে সুপার এইটের মঞ্চে ভারতকে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মুখোমুখি হতে হবে। যদিও এই চ্যালেঞ্জগুলি ভারতের কাছে সহজ হবে না।

আবারও সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন

টিম ইন্ডিয়া
Sanju Samson | Image: Getty Images

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় একাদশে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। ভারতীয় দল তাদের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। সামনে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যে কারণেই অভিষেক শর্মাকে হয়তো বিশ্রামে রাখবে টিম ম্যানেজমেন্ট। তার বদলে আর এক তারকা ওপেনার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) খেলতে দেখা যেতে পারে। নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জুকে একটি ম্যাচে খেলতে দেখা গিয়েছে। সেই ম্যাচে দ্রুত রান বানিয়ে আউট হয়েছিলেন সঞ্জু তবে পাকিস্তানের বিরুদ্ধে আবার দলে ফিরেছিলেন অভিষেক শর্মা। এবারের বিশ্বকাপে দুটি ম্যাচে এখনও খাতা খোলেনি অভিষেকের। তবে আবারো একটি ম্যাচে বিশ্রামে দেখতে পাওয়া যেতে পারে। তিন নম্বরে নামবেন তিলক ভার্মা। প্রথম তিন ম্যাচেই ২৫ করে রান করেছেন তিনি। নেদারল্যান্ডস এর বিরুদ্ধে বড় রানের আশায় থাকবেন তিনি।

Read More: ৪,৪,৪,৪,৪,৬,৬…. রঞ্জি কাঁপাচ্ছেন বিরাট কোহলির ভাই, মেগা ম্যাচে হাঁকালেন ডবল সেঞ্চুরি !!

দলে ফিরছেন ওয়াসিংটন সুন্দর

সুন্দর, বিশ্বকাপ
Washington Sundor | Image: Getty Images

মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন তিনি। লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে রিংকু সিং এবং শিবম দুবেকে। আগামীকালের ম্যাচে বিশ্রামে রাখা হবে হার্দিক পান্ডিয়াকে। হার্দিকের জায়গায় দলে জায়গা করে নিতে পারেন ওয়াশিংটন সুন্দর। আপাতত ফিট হয়ে উঠেছেন ওয়াশিংটন সুন্দর। যে কারণে ভবিষ্যতের কথা ভেবে তাকে একটা সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং লাইনআপে ফিরবেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখা হবে, তাছাড়া বরুণ চক্রবর্তী জায়গায় অর্ষদীপ সিং দলে ফিরবেন। স্পিন আক্রমণে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

সঞ্জু সামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্ষদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

Read Also: ‘মোর সেক্স, বেটার ক্রিকেট’ বিশ্বকাপ জয়ী কোচের ফর্মুলা মেনেই এক হোটেলে গার্লফ্রেন্ডের সঙ্গে হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *