IND vs AFG: বেশ জমে উঠেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পৌঁছে গিয়েছে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে। ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। আর এই আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে ভারতের আন্তর্জাতিক ম্যাচ। বিসিসিআই নতুন এক সুচিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে জুন মাসের দিকে আফগান দল ভারত সফরে আসবে। এই সফরে ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে তারা। শুধু সাদা বলে নয়, লাল বলেও আফগানিস্তান একটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এটি হতে চলেছে ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ।
আফগানদের বিরুদ্ধে ১টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া

ওডিআই সিরিজের (IND vs AFG) প্রথম ম্যাচটি ১৪ জুন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ১৭ জুন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ২০ জুন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওডিআই সিরিজ শুরুর আগে ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং পিসিএ স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এই ভেন্যুটি ভারতের ৩১ তম টেস্ট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করবে। যদিও এই ম্যাচটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের (WTC 2025-27) অন্তর্ভুক্ত নয়, ফলে কোনো চ্যাম্পিয়নশিপ পয়েন্ট যুক্ত হবে না।
Read More: “অভিষেককে সেহবাগের সঙ্গে তুলনা করা লজ্জা..”, ব্যর্থ তারকাকে নিয়ে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!
এর আগে ভারত ও আফগানিস্তান (IND vs AFG) মাত্র একবার টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালের জুনে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই ম্যাচটিই ছিল দুই দলের প্রথম টেস্ট লড়াই। ফলে আসন্ন ম্যাচটি হবে তাদের দ্বিতীয় টেস্ট এবং ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সাক্ষাৎ। এই টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া যাবে শুভমান গিলকে (Shubman Gill)। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এটিই গিলের জন্য কামব্যাক টেস্ট হতে চলেছে।
ক্যাপ্টেনসির দায়িত্বে ফিরছেন শুভমান গিল

ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলকে ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে। তিনে দেবদত্ত পাডিকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এবারের রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন দেবদত্ত। আফগানদের বিরুদ্ধে তিনি আবারও দলে সুযোগ পেতে পারেন। তাছাড়া, বিকল্প হিসেবে সাই সুদর্শনও রয়েছেন। ক্যাপ্টেন শুভমান গিল মিডিল অর্ডারের দায়িত্ব নেবেন।
পাশাপশি, উইকেট কিপারের মধ্যে ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েলকে দেখতে পাওয়া যাবে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি ও ওয়াসিংটন সুন্দর দলের বড় বিকল্প হয়ে উঠবে। স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে রাখা হবে। রঞ্জি কাঁপানো পেসার আকিব নবী প্রথম বারের জন্য টিম ইন্ডিয়ার দলে যোগ দেবেন। তিনি রঞ্জি ট্রফির মঞ্চে সেরা খেলোয়াড় হয়েছে। তাছাড়া মোহম্মদ সিরাজ ও আকাশ দীপ মুখ্য পেসারের ভূমিকা পালন করবেন।
আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভব্য স্কোয়াড
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিকাল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, আকিব নবী, মোহম্মদ সিরাজ, আকাশ দীপ।