টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের দাপট আন্তর্জাতিক মঞ্চে অব্যাহত রয়েছে। জাতীয় দলের সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইপিএলের (IPL 2026) মতো টুর্নামেন্ট। এই লিগে প্রতি বছর অসংখ্য প্রতিভাবান তরুণ ক্রিকেটার অংশগ্রহণ করেন। গত বছর প্রিয়াংশ আর্য (Priyansh Arya), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) মতো তরুণ ব্যাটসম্যানরা আলোচনায় উঠে এসেছিলেন। আসন্ন আইপিএলে মাঠে নামার জন্য প্রস্তুত শুরু করেছেন তারা। এর মধ্যেই আরসিবি (RCB) থেকে বাদ পড়া ব্যাটার বিধ্বংসী ইনিংস খেলে গড়লেন একাধিক রেকর্ড।
Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!
স্বস্তিক চিকারার দুরন্ত ইনিংস-

গত বছর আইপিএলের ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্বস্তিক চিকারা (Swastik Chikara)। তবে এরপর তাকে বাদ দেয় দল। সম্প্রতি টুর্নামেন্টের মিনি নিলামে কোনো দল তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি। অবিক্রিত থেকে যান স্বস্তিক। এবার তিনি অযোধ্যা প্রিমিয়ার লিগে (Ayodhya Premier league) ব্যাট হাতে জ্বলে উঠে করলেন নতুন রেকর্ড। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে গতকাল গোমতি থান্ডারের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন প্রিয়াংশু পান্ডে (Priyanshu Pandey) এবং স্বস্তিক চিকারা।
দুজনে মিলে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৫৪ বলে সেঞ্চুরি করেন প্রিয়াংশু। ১২ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান। তবে স্বস্তিকের বিধ্বংসী ব্যাটিং সকলকে রীতিমতো চমকে দেয়। ভেঙে দেন টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইলের (Chris Gayle) অসংখ্য নজির। ৬৯ বলে ১৯৫ রানের ইনিংস গড়ে রীতিমতো জ্বলে ওঠেন। আর মাত্র ৫ রান করলেই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দ্বিশত রান করা ব্যাটসম্যান হতে পারতেন। উল্লেখ্য তিনি ইনিংসে ২১ টি ছক্কা হাঁকান। ১১ টি চার আসে তার ব্যাট থেকে। এর ফলে কোনো উইকেট না হারিয়ে ৩০৭ রানে পৌঁছায় গোমতি থান্ডার। ৮৯ রানে হিন্ডন টাইটান্সকে পরাজিত করে তারা।
মাঠে নামছে RCB-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত বছর প্রথমবারের মতো আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান বিরাট কোহলিরা (Virat Kohli)। এই বছর আইপিএলেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছে তারা। ইতিমধ্যেই আসন্ন আইপিএলের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে। ২৮ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
প্রথম ম্যাচে আরসিবি ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে এখন থেকেই ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই দুই দলও প্রথম থেকে নিজেদের দাপট বজায় রাখতে চাইছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রেমে পড়েছে রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।