"নিজেই নেতৃত্ব ছেড়ে দিক..", হার্দিককে বাদ দিয়ে এই তারকার নাম প্রস্তাব করে মুম্বাইকে পরামর্শ প্রাক্তন নির্বাচকের !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ের আনন্দ এখনও ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছে। এর মধ্যেই আইপিএলের (IPL 2026) উন্মাদনায় মেতে উঠতে চলেছে ক্রিকেট বিশ্ব। বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্টের প্রথম পর্বে সূচি প্রকাশ করেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)।

দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে। মুম্বাই দলের নেতৃত্বে এই বছরও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দায়িত্ব পালন করবেন বলে প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু এবার এই তারকার থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন নির্বাচক।

Read More: IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI’কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !!

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হল মুম্বাই ইন্ডিয়ান্স‌। তারা এখনও পর্যন্ত রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে পাঁচবার ট্রফি জয় করেছে। তবে গত দু’বছর ধরে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। শেষ আইপিএল মরসুমে এই ফ্র্যাঞ্চাইজি শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হেরে যাত্রা শুরু করেছিল। তারপর ১৪ ম্যাচের মধ্যে‌ ৮ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায়।

প্লে অফে জায়গা করে নেয় মুম্বাই। এরপর শেষ ৪’এর লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ২০ রানে পরাজিত করে। এই ম্যাচে হিটম্যান একাই ৮১ রান সংগ্রহ করেছিলেন। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর কাছে হেরে ফাইনালে পৌঁছাতে পারিনি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ফলে এই বছর নতুনভাবে প্রস্তুতি করে মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী।

হার্দিককে নিয়ে মন্তব্য-

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

২০২৪ আইপিএলে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে আবার ফিরিয়ে আনা হয়েছিল। এই সময় হিটম্যানকে সরিয়ে এই অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার পর সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত। এই বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এরমধ্যেই ভারতের জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ও ক্রিকেটার শ্রীকান্ত (Srikanth) জানালেন যে হার্দিকের এম‌আই’এর নেতৃত্বের দায়িত্ব নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত।

তিনি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “হার্দিক একজন ভালো অধিনায়ক। কিন্তু এটা মনে রাখতে হবে বর্তমানে তার অধীনে দুজন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক খেলছেন। আমার মনে হয় সূর্যকুমার যাদবের মুম্বাইয়ের নেতৃত্বে আসা দরকার। হার্দিকের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। তাকে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। তার বলা উচিত যে ‘সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব দিন, আমি তাকে সমর্থন করব’।”

Read Also: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *