IPL 2026: আইপিএল মানেই উত্তেজনা। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরশুম। এবার আইপিএলের নাটকীয়তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন দুই দল। তবে গত কয়েক মরশুমে দলটির পারফরম্যান্সে সেই ধার আর দেখা যাচ্ছে না। এই পতনের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে নেতৃত্বের সমস্যা। রোহিত শর্মাকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ২০২৪ সালের আইপিএলের আগে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তবে, পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে দলের ট্রফি জয় সম্ভব হয়নি।
সূর্যকুমারের হাতে উঠবে মুম্বইয়ের দায়িত্ব

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যদিও তিনি গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন, কিন্তু মুম্বইয়ে এসে সেই সাফল্য ধরে রাখতে পারেননি। ফলে দলের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব-এর (Suryakumar Yadav) নাম। হার্দিকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতা।তিনি একটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেও, পুরো মরশুম জুড়ে সেই ফর্ম ধরে রাখতে পারেননি তিনি।
Read More: পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন সমস্ত বিদেশি তারকা, PSL নিয়ে বড়ো আপডেট দিলেন মহসিন নকভি !!
অধিনায়ক হিসেবে তার কৌশলও অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। অন্যদিকে, স্কাই-এর নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হল তার শান্ত স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি চাপের মধ্যে থেকেও মাথা ঠান্ডা রাখতে পারেন, যা একজন সফল অধিনায়কের অন্যতম বৈশিষ্ট্য। সম্প্রতি তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। এমনকি ব্যাট হাতে ভারতের তৃতীয় সফল ব্যাটসম্যান ছিলেন তিনি। তাঁর সেই অভিজ্ঞতা তাকে মুম্বইয়ের মতো বড় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে সাহায্য করতে পারে।
আইপিএলের আগে বড় সিদ্ধান্তের মুখে মুম্বই

তবে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের জন্য এই সিদ্ধান্ত সহজ নয়। কারণ হার্দিক একজন ম্যাচ উইনার এবং তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, মুম্বই ইন্ডিয়ান্স যদি সত্যিই আবার ট্রফি জয়ের লড়াইয়ে ফিরতে চায়, তাহলে তাদের নেতৃত্বে পরিবর্তন আনতেই হবে। এবং সেই পরিবর্তনের সবচেয়ে উপযুক্ত বিকল্প হলেন সূর্যকুমার। একটি সাক্ষাৎকারে সাবেক ভারত অধিনায়ক কৃষ্ণমচারী শ্রীকান্ত বলেছেন, “এটা একটা অদ্ভুত পরিস্থিতি, কারণ হার্দিক রোহিত ও সূর্যর অধীনে খেলে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। তাই, হার্দিকের উচিত নিজেই অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে সূর্যকে নেতৃত্ব দিতে দেওয়া। হার্দিক নিজে যদি ম্যানেজমেন্টকে একথা বলে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তার বলা উচিত, ‘সূর্য নেতৃত্ব দিক, আমি সমর্থন করব’।” মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। কারণ বিশ্বকাপ জয়ী দুই ভারতীয় ক্যাপ্টেনকেই হার্দিক পান্ডিয়ার অধীনে খেলতে হবে এখন।