টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ট্রফি জয় করার লক্ষ্য নিয়ে প্রতিটি দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ মহারণ। তবে তার আগেই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বিতর্ক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বর্তমানে প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তানের ভূমিকা। পিসিবি (PCB) টি-টোয়েন্টির মহাযুদ্ধে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বিতর্কের মধ্যে এবার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
Read More: “নির্লজ্জ BCCI যা পারিনি..”, পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বোর্ডকে কটাক্ষ জনপ্রিয় নেত্রীর !!
ভারতকে বয়কট পাকিস্তানের-

ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে দল গুছিয়ে নিয়েছে। টুর্নামেন্টে নামার আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে ব্লু ব্রিগেডরা দুরন্ত ফর্মে ছিল। ফলে পাকিস্তানের বিপক্ষে আরও একটা জয় তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দাপট বজায় রাখবে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) বলেই ভক্তরা মনে করছিলেন। কিন্তু পাকিস্তান গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের বিপক্ষে আসন্ন হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে চলেছে বলে খবর সামনে এসেছে।
পিসিবি নিজের দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আইসিসি (ICC) ইতিমধ্যেই বিবৃতি দিয়ে স্পষ্ট করেছে যে সালমান আলী আগারা (Salman Ali Agha) যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তাহলে সেটা ক্রিকেটের ভাবমূর্তিতে আঘাত করবে। উল্লেখ্য এর আগে বাংলাদেশ নিরাপত্তার অভাব দেখিয়ে বিশ্বকাপের জন্য ভারতে বদলে একটি নিরপেক্ষ ভ্যেনুর জন্য আইসিসির কাছে আবেদন করেছিল। শেষ পর্যন্ত সমাধান সূত্র না মেলায় টাইগার বাহিনীদের বাদ দেওয়া হয়।
সুনীল গাভাস্কারের মন্তব্য-

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে না অনুষ্ঠিত হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। ফলে মহসিন নকভিদের (Mohsin Naqvi) এই নাটক বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) এই বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “যখন গোটা ক্রিকেট বিশ্ব ওদের বিপক্ষে চলে যাবে তখনই সিদ্ধান্ত বদলে ফেলবে পাকিস্তান। এটা ওদের নতুন কিছু নয়।
অবসরের সিদ্ধান্ত ভেঙে আবারও ফিরে আসার বিষয়ে নামডাক আছে পাকিস্তানি তারকাদের। ওরা বলতো ভক্তরা চায় না আমরা অবসর নেই। ফলে এবারও ১৫ ফেব্রুয়ারির আগে সেই রকম কিছু ঘটবে বলে মনে হয়। যদি পক বাহিনী পাল্টি খায় তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে পাকিস্তানকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যাতে অন্য কোনো দেশ শেষ মুহূর্তে এসে এইরকম কিছু না করতে পারে।”