IPL 2026: সঞ্জু-দুবের বিস্ফোরণ, পেস বোলারের অভাব, এক নজরে দেখে দিন CSK'এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !! 1

আইপিএল ইতিহাসের দুই শ্রেষ্ঠ দলের একটি হলো চেন্নাই সুপার কিংস (CSK)। ৫ বারের খেতাব জয়ী চেন্নাই সুপার কিংস গত দুই আইপিএলে প্লে-অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস-কে ঘিরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছে – একদিকে অতীতের গৌরব, অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতার চাপ। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি গত মরশুমে একেবারে তলানিতে শেষ করেছিল, যা তাদের মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ অপ্রত্যাশিত। আসন্ন আইপিএলের আগে দলে বড় পরিবর্তন দেখা গিয়েছে। দলে স্যাম কারান এবং রবীন্দ্র জাদেজার বদলে সঞ্জু স্যামসনকে ১৮ কোটির বিনিময়ে দলে শামিল করেছে। এবারের আইপিএলে সুপার কিংসের মূল লক্ষ থাকবে ষষ্ঠ বারের জন্য শিরোপা জয়ের।

CSK’এর শক্তিশালী দিক

Ipl 2026
Chennai Super Kings | Image: Getty Images

চেন্নাইয়ের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে তাদের ব্যাটিং লাইনআপ, বিশেষ করে টপ-অর্ডার। ঋতুরাজ গায়কোয়ার গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন ওপেনার নন, বরং ইনিংস গড়ার স্থপতি। কয়েক মৌসুম ধরে তিনিই দলের হয়ে সবথেকে বেশি রান বানিয়েছেন। তার সঙ্গে সঞ্জু স্যামসনের সংযোজন চেন্নাইয়ের ব্যাটিংকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। স্যামসন এখন দুরন্ত ফর্মে রয়েছেন। সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের মঞ্চে তিনি ছিলেন টুর্নামেন্ট সেরা। আর এই পরিস্থিতিতে ঋতুরাজ ও সঞ্জু জুটি সিএসকের জন্য হিট হতে চলেছে। তবে দলে তরুণ আয়ুষ মাত্রে থাকায় সঞ্জু ও আয়ুশকে ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে।

Read More: “পারিবারিক সিরিয়াল চলছে নাকি?..”, রিয়ান পরাগকে অধিনায়ক করায় রাজস্থানকে কটাক্ষ প্রাক্তন নির্বাচকের !!

এছাড়া মিডিল অর্ডারের শুরুতেই রয়েছেন বেবি এবি- ডেওয়াল্ড ব্রেভিস যিনি দলের ভবিষ্যৎ। তার ভয়ডরহীন ক্রিকেট খেলার গতি নিমেষে পাল্টে দেবে। মিডল-অর্ডারে শিবম দুবে এবং ডেওয়াল্ড ব্রেভিস-এর উপস্থিতি চেন্নাইকে আরও ভয়ঙ্কর করে তোলে। দুবে বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী। তার লম্বা শট খেলার ক্ষমতা মাঝের ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে শক্তিশালী ব্যাটিং লাইনআপের শেষে রয়েছে এমএস ধোনি,  তাঁর মতন ফিনিশার ক্রিকেট বিশ্বে খুব কমই রয়েছে। তাছাড়া, নুর আহমেদ এবং রাহুল চাহার উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন, আর আকিল হোসেন রান আটকে রাখার ক্ষমতা দলের বোলিং আক্রমণকে আরও ধারালো বানাবে।

CSK’এর দুর্বলতা

Ipl csk
Chennai Super Kings | Image: Getty Images

সবচেয়ে বড় সমস্যা লোয়ার মিডল-অর্ডারে। এমএস ধোনি ছাড়া সেই জায়গায় নামি কোনো ব্যাটসম্যান নেই। এবারের আইপিএলে তরুণ কার্তিক শর্মা ও প্রশান্ত ভীরের মতো খেলোয়াড়দের উপর নির্ভর করেছে দল। আইপিএলের মেগা মঞ্চে সেটি হতে চলেছে দলের সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে, পেস বোলিংয়ে সমস্যাটা আরও স্পষ্ট। ম্যাট হেনরি-এর ফিটনেস বড় প্রশ্ন, আর বাকিদের অভিজ্ঞতা সীমিত। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে এই বিভাগ দুর্বল হয়ে পড়তে পারে। খলিল আহমেদ-এর উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। চোটের কারণে নাথন এলিস ছিটকে গিয়েছেন, তাঁর বদলে স্পেন্সর জনসন আসলেও তিনি আইপিএলের মধ্যভাগে দলে যোগ দেবেন। বোলিং আক্রমণ নিয়ে অবশ্যই সমস্যায় পড়বে দল।

দলের এক্স ফ্যাক্টর

Ind vs wi, সঞ্জু স্যামসন ipl 2026
Sanju Samson | Image: Getty Images

এই দলের এক্স ফ্যাক্টর হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্প্রতি এই ফরম্যাটে দুরন্ত ব্যাটিং করার পাশাপাশি অনবদ্য ছন্দে রয়েছেন। বিশ্বকাপের ম্যাচে সেরা হয়েছিলেন তিনি। তাছাড়া ওপেনিং ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে তে যথাযথ রান বানানোর ক্ষমতা রয়েছে তার মধ্যে। সঞ্জু স্যামসনকে গুরুত্বপূর্ণ সময়ে দলের বেছে নেওয়াটাই সুপার কিংসের সব থেকে বড় মাস্টার স্ট্রোক। আসন্ন আইপিএলে সুপার কিংস ভক্তরা সঞ্জুর থেকে বড় রানের আশায় থাকবে।

Read Also: IPL 2026 শুরু আগেই সরে দাঁড়ালেন বেন ডাকেট, ৩ বছরের জন্য ব্যান ইংল্যান্ড তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *