আজ আইপিএলের (IPL 2026) ১৯ তম মরসুমের শুভ সূচনা হল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজ হায়দ্রাবাদ (Royal Challengers Bangaluru vs Sunrisers Haydrabad)। এই ম্যাচ ঘিরে ক্রিকেটের উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ দুরন্ত শুরু করবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু শুরুতে চাপের মুখে পড়ে যায় দল। এইরকম পরিস্থিতিতে ঈশান কিষাণ (Ishan Kishan) একাই দলের হয়ে একাই হাল ধরেন। ফলে প্রথম ইনিংসে লড়াইয়ে ফিরেছে হায়দ্রাবাদ।
Read Also: ‘থুথু ফেলে চাটার অভ্যাস আছে…’ অবশেষে IPL থেকে ব্যান সরালো বাংলাদেশ !!
লড়াইয়ে হায়দ্রাবাদ-

আজ ওপেনিং করতে নেমে হতাশ করেন ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। প্রথম থেকেই বেঙ্গালুরুর হয়ে বল হাতে জ্বলে ওঠেন জ্যাকব ড্যাফি (Jacob Duffy)। তৃতীয়তম ওভারের প্রথম বলে জ্যাকবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) ক্যাচ দিয়ে বসেন অভিষেক। ৮ বলে মাত্র ৭ রান করে মাঠ ছাড়েন এই তারকা। এই ওভারের শেষ বলে ফিল সল্টকে (Phil Salt) ক্যাচ দেন হেড। তিনি মাঠে ছাড়েন ৯ বলে ১১ রান করে।
এরপর নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) ভরসা দিতে ব্যর্থ হন। এই তারকার ব্যাট থেকে ৬ বলে মাত্র ১ রান আসে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হায়দ্রাবাদের হয়ে অধিনায়ক ঈশান কিষাণ হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। ৫৩ বলে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন দুজনে মিলে । ২২ বলে ক্লাসেন ৩১ রানে আউট হয়ে গেলে ঈশান স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই তারকা আজ ৩৮ বলে ৮০ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে ৫ টি ছয় এবং ৮ টি চার আসে। এই তারকা ব্যাটসম্যানের কার্যত উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরেন ফিল সল্ট।
এরপর অনিকত বর্মার (Aniket Verma) দুরন্ত ব্যাটিং’এ বড়ো রানের লক্ষ্যমাত্রা দিল হায়দ্রাবাদ। ১৮ বলে ৪৩ রান করেন তিনি। ব্যাট থেকে আসে ৪ টি ছয় এবং ৩ টি চার। ফলে এসআরএইচ ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০১ রানে পৌঁছেছে। আইসিবির হয়ে জেকব ড্যাফি ৪ ওভারে ২২ রান দিয়ে মোট ৩ টি উইকেট সংগ্রহ করেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) পেয়েছেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট।
এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। “৩০০ রানের তো দূরের কথা ২০০ রান করতে গিয়েই দম বেড়িয়ে গেছে। আরসিবি দলের কাছে বাচ্চা।, “বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। এক সমর্থক লিখেছেন, “অভিষেক শর্মা, ট্রেভিস হেড একেবারেই ফালতু। আজ ঈশান কিষাণ না থাকলে লজ্জায় মুখ দেখাতে পারতো না হায়দ্রাবাদ।” বলেও জানাচ্ছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-
Ishan Kishan 80(38) 🔥#RCBvsSRH pic.twitter.com/8jwUffI1d3
— Desi Bhayo (@desi_bhayo88) March 28, 2026
SRH trying to score 300 in iplpic.twitter.com/yBmDjPh5VS
— 🦉 (@Flicks_it) March 28, 2026
Battle of Beauty Today b/w RCB & SRH 😍 pic.twitter.com/MqFhGzBxgn
— Jo Kar (@i_am_gustakh) March 28, 2026
SRH batting line up against RCB 😂#RCBvsSRHpic.twitter.com/2RgihvflxU
— Desi Bhayo (@desi_bhayo88) March 28, 2026
Yuvraj ko block kr de bhai🙏😭#RCBvsSRH pic.twitter.com/QjZRfyQx1v
— Ragaa (@Ragaa_07) March 28, 2026
Captain Ishan Kishan on duty! 👑🔥
27-ball fifty under pressure against SRH — a true captain’s knock!
Ishan is in the form of his life! 💥#IPL2026pic.twitter.com/L0oC3wp8gz— Khan (@ccricket713) March 28, 2026
The entire Chinnaswamy Stadium is drowning in red and black for SRH vs RCB.
Where are the orange shirts bro? Is entry only for RCB fans today? 😂#SRHvsRCB #IPL2026 #RCBpic.twitter.com/JoxwQPdiHP— GAURAV (@crazyGaurav_) March 28, 2026
Dinda Academy scouts finally breathing again… Duffy spell over 😭
Now Ishan Kishan and Heinrich Klaasen at crease… hope restored 😂 pic.twitter.com/qbiVaIaNyM
— Dinda Academy (@academy_dinda) March 28, 2026
If SRH wins: Cook RSheB 🍳
If RSheB wins: Cook Chokli for 40 balls 50* 🍟 pic.twitter.com/h5fDtoDh4f— 𝐒𝐭𝐚𝐫𝐜 ✦ 𝐅𝐨𝐫𝐜𝐞 (@ReelRavager) March 28, 2026
Salt taking crucial catch at Boundary is my favourite genre 🥵🥵
— M. (@IxonicKohli) March 28, 2026
Poor umpiring in the first IPL match itself!
Phil Salt clearly touched the boundary cushion while taking Klaasen's wicket. pic.twitter.com/911C4Rdfm9
— Brutal Truth (@sarkarstix) March 28, 2026