ভারতীয় ক্রিকেটে সব থেকে চর্চিত চরিত্র বিরাট কোহলি (Virat Kohli)। খেলার মাঠে হোক কিংবা মাঠের বাইরে কোহলিকে নিয়ে সবসময় ভক্তদের মধ্যে একটা চর্চা চলতেই থাকে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ইংল্যান্ডে সুখে জীবন যাপন করছেন। টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলিকে কেবলমাত্র ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাট এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যায়। ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হলেন বিরাট। বলা যেতে পারে ওডিআই ক্রিকেটে সেরা ব্যাটসম্যান তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ সাত মাস পর জাতীয় দলে কামব্যাক করেছিলেন কোহলি, তবে সফর স্বপ্নের মত হয়নি বিরাটের জন্য।
মনের মতন কামব্যাক হলো না বিরাটের

সিরিজ শুরুর প্রথম দুই ম্যাচেই খাতা খোলেনি বিরাটের। ক্যারিয়ারে প্রথম বারের জন্য পরপর দুটি ওডিআই ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন কোহলি। এরপর তৃতীয় ম্যাচে নিজের জাত চিনিয়েছলেন কোহলি। শেষ ম্যাচে রোহিত শর্মার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন বিরাট। ভারতের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি তিনি। পাশাপাশি তার পত্নী অনুষ্কা শর্মাও (Anushka Sharma) বেশ জনপ্রিয় ভক্তদের কাছে। তবে সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কিছু ক্রিয়াকলাপ বিরাট – অনুষ্কার জীবনে কালো ছায়া হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি, বিরাট কোহলির তীব্র প্রশংসা জানিয়েছেন এক অভিনেত্রী যা তাদের সম্পর্কের ফাটল ধরাতে খুবই কার্যকর।
Read More: বৃষ্টিতে ভেসে গেল গাব্বার শেষ ম্যাচ, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত !!
বিরাটকে মনে ধরেছে এই অভিনেত্রীর

আসলে, বিরাটকে নিয়ে বড় মন্তব্য করেছেন বিগ ব্যাস খ্যাত অভিনেত্রী শাহনাজ গিল। মন্তব্য করে তিনি বলেছেন, “আমি কেবল বিরাট কোহলির কারণেই ক্রিকেট দেখা শুরু করেছিলাম। আমি তার খেলার ধরণ, তার মনোভাব এবং মাঝখানে সে যেভাবে লড়াই করে তা পছন্দ করি। তার মধ্যে আভা আছে, বিশ্ব বিরাটকে কেন ভালোবাসে তার একটা কারণ আছে।” বিরাটের এমন ভক্ত প্রচুর। যদিও, বিরাট অভিনেত্রীর করা বয়ানে কোনো মন্তব্য প্রকাশ করেননি। আইপিএল চলাকালীন বিরাট বলিউড অভিনেত্রী অভনীত কৌরের ফটোতে লাইক দিয়ে বিপাকে পড়েছিলেন। সে সময় সমাজ মাধ্যমে সকলের সামনে আবার ক্ষমাও চেয়েছিলেন কোহলি। সেবার অবশ্য, কোহলি ও কৌরের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে বেশ শোনা গিয়েছিল।