আইপিএল (IPL 2026) শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় এর সঙ্গে ক্রিকেট ভক্তদের আবেগ জড়িয়ে আছে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যখন মাঠে নামেন এই ফ্র্যাঞ্চাইজি লিগের উন্মাদনা অনেকটাই বেড়ে যায়। আসন্ন ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। ফলে বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই এবার ধোনিকে (MS Dhoni) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন শহীদ আফ্রিদি (Shahid Afridi)। তার এই কটুক্তি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে।
Read More: TOP 6: এমন ছয় জন বিশ্বমানের তারকা যারা IPL’এ ১টি ম্যাচ খেলার পরেই হারিয়ে গেছেন !!

২০২০ সালের ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপর শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে আইপিএলে তাকে খেলতে দেখা যায়। তবে বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তরুন ক্রিকেটারদের ওপর দায়িত্ব দিয়ে তিনি পিছন থেকে আত্মবিশ্বাস দেওয়ার কাজটা চালাচ্ছেন। কিন্তু গত বছর টুর্নামেন্ট চলাকালীন হঠাৎ করেই রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) চোটের মুখে পড়েন।
তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনিকে আবারও নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। কিন্তু চেন্নাই সেইভাবে সাফল্য পায়নি। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে প্লে-অফে পৌঁছাতে পারেনি ৫ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে নিচের দিকে ব্যাট করতে নেমেও প্রভাব ফেলতে পারেননি ধোনিও। ১৪ ম্যাচে সংগ্রহ করেছিলেন মাত্র ১৯৬ রান।
ধোনিকে নিয়ে কটূক্তি-

আইপিএলের মতো টুর্নামেন্টে বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকেন। একমাত্র পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ হবার কারণে বাবর আজমরা (Babar Azam) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পান না। যা নিয়ে আসন্ন আইপিএলের আগেও চর্চা শুরু করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এবার শহীদ আফ্রিদি ধোনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
৪৪ বছর বয়সে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই বছর আইপিএলে মাঠে নামতে চলেছেন। এই বিষয়টিকে উল্লেখ করে আফ্রিদি বলেন, “আমার জীবনে ধোনির মতো টাকার লোভ আর কোনো খেলোয়াড়ের মধ্যে দেখিনি। এই বয়সেও ও টাকার জন্য আইপিএল খেলছে। অবশ্যই তার লজ্জা পাওয়া উচিত।” প্রতি বছর ধোনি কবে আইপিএল থেকে অবসর নেবেন তা নিয়ে জল্পনা চলে। কিন্তু তিনি আবারও নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে মাঠে নামতে চলেছেন।