আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চে মাঠে নামবে যোগ্যতা অর্জনকারী দলগুলি। তবে তার আগে এই টুর্নামেন্টকে ঘিরে একাধিক বিতর্ক চর্চায় রয়েছে। ভারতকে বয়কট করার পর বাংলাদেশ আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এরপর পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নিতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে তিনি জানিয়ে দিয়েছেন ক্রিকেটের থেকে দেশ সবার আগে। তবে তার সমস্ত দাবি উড়িয়ে দিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন অধিনায়ক সালমান আলী আগা (Salman Ali Agha)।
Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!
বিতর্কে পাকিস্তান-

সাম্প্রতিক সময় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেয় বিসিসিআই (BCCI)। কলকাতা নাইট রাইডার্স (KKR) এই ক্রিকেটারকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু বাংলাদেশ ক্রমবর্ধমান সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ভারত বিদ্বেষী মনোভাবের উত্থান ক্রিকেট মাঠেও প্রভাব ফেলে। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাতে থাকেন সমর্থকরা। অন্যদিকে মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
স্পষ্ট করে দেয় যে তারা ভারতে টাইগার বাহিনীদের বিশ্বকাপের জন্য পাঠাবে না। নিরাপত্তার অভাব রয়েছে বলে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন পর্যন্ত করা হয়। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ভারতে লিটন দাসদের (Litton Das) নিরাপত্তার কোনো সমস্যা হবে না। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে শেষ পর্যন্ত তাদের আইসিসি (ICC) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এরপরই টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে বলে বার্তা দিয়ে রেখেছে পাকিস্তানও। যা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।
বার্তা স্পষ্ট করলেন অধিনায়ক-

বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে কিনা তা নিয়ে আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তান বিসিবির (BCB) পক্ষে ভোট দিয়েছিল। টাইগার বাহিনী এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পিসিবি চেয়ারম্যানের মহসিন নকভির একাধিক বিতর্কিত মন্তব্য সামনে উঠে আসে। তিনি জানিয়েছিলেন বাবর আজমরা (Babar Azam) বিশ্বকাপ খেলবে কিনা তা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা দিলেন পাক অধিনায়ক সালমান আলি আগা (Salman Ali Agha)। শনিবার অস্ট্রেলিয়ার (Pakistan vs Australia T20 Series) বিপক্ষে দুরন্ত টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর তিনি বলেন, “আমরা বর্তমানে ভালো পারফর্মেন্স করছি। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দুরন্ত ফর্মে আছি আমরা। ফিল্ডিংও ভালো করছি। আমরা এইভাবে খেলাটা চালিয়ে যেতে চাইছি। এইভাবেই নিজেদের সেরাটা দিয়ে আমরা এগিয়ে যাব। আসন্ন বিশ্বকাপেও আমরা একইভাবে খেলব।” এই মন্তব্য সামনে আসতেই দ্রুত ভাইরাল হয়েছে।