"ক্যারিয়ার শেষ করে দেব..." ভারত-পাক ম্যাচের আগে জসপ্রীত বুমরাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাক ওপেনার !! 1

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে বেশ জমে উঠেছে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি। প্রথম দুই ম্যাচ ভারতীয় ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জিং মনে হলেও ভারতীয় দল দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয়লাভ করতে সক্ষম  হয়েছে। ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এরপর দ্বিতীয় ম্যাচে অর্থাৎ গতকাল নামিবিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। তবে ভারতীয় দলের প্রথম দুই ম্যাচ কম শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে হয়েছিল। এবার ভারতকে তুলনামূলক চ্যালেঞ্জিং প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দল জয়ের জন্য। তবে এই ম্যাচে নামার আগে পাকিস্তান দলের তারকা ওপেনার ব্যাটসম্যান ভারতীয় দলকে সতর্ক করে দিয়েছেন। এশিয়া কাপের মঞ্চে গত তিনবার মুখোমুখি হয়েছে ভারত এবং তিনবারেই ভারতের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই পরাজয়ের পরেও মুখ বন্ধ নেই পাকিস্তানি খেলোয়াড়দের। ভারতকে নিয়ে নানান সময় নানান ধরনের বেফাঁস মন্তব্য করে তারা সমাজ মাধ্যমে শিরোনামে উঠে আসছে। সম্প্রতি পাকিস্তান দলের তারকা ব্যাটসম্যান সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) একটি মন্তব্য ও সমাজের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

Read Also: IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় ভারতের !!

ভারত-পাক ম্যাচের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফারহান

Asia cup 2025
Sahibzada Farhan | Image: Getty Images

ভাইরাল হওয়া সেই বয়ানে ভারতের তারকা পেশার যতই বুমরাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গিয়েছে।ফারহান দাবি জানিয়েছেন আগামী ১৫ তারিখ ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি হবে তখন বুমরাহের ক্যারিয়ার শেষ করে দেবেন ফারহান। এর আগে এশিয়া কাপের মঞ্চে বুমরাহের বিরুদ্ধে সফলতা এসেছিল ফারহানের ব্যাট থেকে। এমনকি তাই নিয়ে একটি ডকুমেন্টারিও প্রকাশ করেছিলেন তিনি। এবার এশিয়া কাপের যোগ্য বদলা নিতে চান ফারহান। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বুমরাহের বিরুদ্ধে বড় রান করবেন বলেই জানিয়েছেন।

বুমরাহের বিরুদ্ধে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ফারহান। যে কারণে এবারেও তিনি সফল হবেন বলে মনে করছেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময় একটি হাইভোল্টেজ ম্যাচ। দুই দল বিশ্বকাপের মঞ্চে একাধিকবার মুখোমুখি হয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তানি খেলোয়াড়রা বারবার এমন অহেতুক বয়ান দিয়ে থাকেন। তবে সাত বার মুখোমুখি হওয়াতে ভারত পাকিস্তানকে ৬ বার হারিয়েছে। আগামী দিনেও ভারত যোগ্য বদলা নিতে প্রস্তুত থাকবে।

Read Also: “ব্যাটে রবার লাগিয়ে রাখে…” বিশ্বকাপের মাঝে টিম ইন্ডিয়ার উপর বড় অভিযোগ শ্রীলংকান তারকার, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *