"ঘটি বাঁকিয়ে দিয়েছে মনা..", বৈভব-জুরেলের ব্যাটিং ঝড়ে উড়ে গেল RCB, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !! 1

আজ আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল‌। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) থেকে জোফ্রা আর্চারের (Jofra Archer) দুরন্ত বোলিং’এ আরসিবি প্রথম ইনিংসে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে রজত পাটিদারের (Rajat Patidar) লড়াইয়ে ২০২ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। এই রান তাড়া করতে নেমে ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং বৈভব সূর্যবংশীর‌ (Vaibhav Suryavanshi) ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন। ফলে শেষ পর্যন্ত বিশাল রানে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান।

Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!

রাজস্থানের দুরন্ত জয়-

"ঘটি বাঁকিয়ে দিয়েছে মনা..", বৈভব-জুরেলের ব্যাটিং ঝড়ে উড়ে গেল RCB, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !! 2
RR vs RCB | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। বিরাট কোহলি (Virat Kohli) মাঠ ছাড়েন ১৬ বলে ৩২ করে। ৭ টি চার আসে তার ব্যাট থেকে‌‌। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অধিনায়ক রজত পাটিদার এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬৩ রান।

৪ টি ছয় এবং ৪ টি চার হাঁকান এই তারকা‌। অন্যদিকে রোমারিও শেফার্ডের (Romario Shepherd) ১১ বলে ২২ রানে এবং ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ১৫ বলে অপরাজিত ২৯ রানে ভর করে শক্তিশালী জায়গায় পৌঁছায় দল। ফলে প্রথম ইনিংসে আরসিবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে নেয়।

এই রান তাড়া করতে নেমে আজ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যর্থ হলেও ব্যাট হাতে জ্বলে ওঠেন বৈভব সূর্যবংশী। তিনি ধ্রুব জুরেলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে দেন‌। এই তরুণ তারকা করেন মাত্র ২৬ বলে ৭৮ রান‌। ৮ টি চার এবং ৭ টি ছয় আসে তার ব্যাট থেকে‌। এরপর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা ধৈর্য্য ধরে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। জুরেল ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন। তিনি হাঁকান ৮ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে জাদেজা ২৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ফলে রাজস্থান ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রানে পৌঁছে যায়।

ফলে ৬ উইকেটে জয় তুলে নেয় রিয়ান পরাগরা। বেঙ্গালুরুর হয়ে ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ২ টি করে উইকেট সংগ্রহ করেন‌। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে বিরাট কোহলিরা। “আরসিবির বোলিং আক্রমণ কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) থেকেও খারাপ। বাচ্চা ছেলেরা মেরে ছাতু বানিয়ে দিয়েছে।” বলে উল্লেখ করেছেন ভক্তরা। “বৈভব সূর্যবংশীর ব্যাটিং বেঙ্গালুরুকে কাঁদিয়ে দিয়েছে। একাই দলকে ফাইনালে নিয়ে যাবে এই তারকা।” বলেও জানাচ্ছেন অনেকে‌।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2042665949988556812

Read Also: “হাতে চুড়ি পরে বসে থাকো..”, মুকুলের বিধ্বংসী ব্যাটে জেতা ম্যাচে হার KKR’এর, তীব্র কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *