আজ বৃষ্টি বিঘ্নিত রাজস্থান রয়্যালস (Rajsthan Royals) বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ জমজমাট হয়ে উঠেছিল। ম্যাচ টি ১১ ওভারে কমিয়ে আনা হয়েছিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু তার এই সিদ্ধান্ত কাজে আসেনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আজ দানবীয় ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ফলে রাজস্থান ১৫১ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে একেবারেই ছন্দে ছিল না মুম্বাইয়ের টপ অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!
বিশাল লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান-

আজ রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করতে নেমে জ্বলে উঠেছিলেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শার্দুল ঠাকুরের (Shardul Thakur) ওপর চাপ সৃষ্টি করেন তারা। বৈভব মাত্র ১৪ বলে ৩৯ রান হাঁকান। তার ব্যাট থেকে ৫ টি ছয় এবং ১ টি চার আসেন। অন্যদিকে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২ রানে আউট হয়ে গেলে যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন রিয়ান পরাগ (Riyan Parag)।
অধিনায়ক আজ ১০ বলে ২০ রান করে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা যশস্বী ৩১ বলে ৭৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। এই তারকার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৪ টি ছয়। ফলে প্রথম ইনিংসে রাজস্থান ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রানে পৌঁছায়। উল্লেখ্য মুম্বাইয়ের হয়ে এএম গজনফার (AM Ghazanfar) ২ ওভারে ২১ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ১ টি উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
বিপর্যয়ের মুখে মুম্বাই-

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং র্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। কিন্তু সন্দীপ শর্মা (Sandeep Sharma), রবি বিষ্ণোই (Rabi Bishnoi)’এর বোলিং মুম্বাইয়ের টপ অর্ডার কার্যত আত্মসমর্পণ করে। রিকেলটন ৪ বলে ৮ রান করে এবং রোহিত ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়েন। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)’এর ব্যাট থেকে আসে ৩ বলে ৬ রান।
এইরকম পরিস্থিতিতে তিলক বর্মা (Tilak Varma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু এই দুই তারকাও ব্যর্থ হয়ে ফিরে যান। তিলক ১০ বলে ১৪ রান করে আউট হন। হার্দিকের ব্যাট থেকে আসে ৬ বলে ৯ রান। এইরকম চাপের মুখে জুটি বাঁধেন শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) ও নমন ধীর (Naman Dhir)। তবে এই জুটিও সম্পূর্ণ হতাশ করেন।
রাদারফোর্ড ৮ বলে ২৪ রান করে আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ২ টা চার এবং ২ টি ছক্কা হাঁকান। নমন ধীর করেন ১৩ বলে ২৫ রান। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ১ টি ছয়। শেষ পর্যন্ত ১১ ওভারে মুম্বাই ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। ফলে রাজস্থান ২৭ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য এই দলের হয়ে নন্দ্রে বার্গার (Nandre Burger), সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই ২ টি করে উইকেট সংগ্রহ করেন। ১ টি করে উইকেট পেয়েছেন তুষার দেশপান্ডে ও জোফ্রা আর্চার।