RR vs CSK IPL 2026 MATCH 03 PREVIEW: ধোনির অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব সঞ্জু স্যামসনের, পাল্টা জবাব দিতে মোরিয়া জাদেজা-বৈভবরা !! 1

আইপিএল ২০২৫-এ হতাশাজনক পারফরম্যান্সের পর রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দুটি দলই ২০২৬ মরসুমে একেবারে নতুনভাবে নিজেদের গুছিয়ে মাঠে নামতে চলেছে। বড়সড় দলবদল ও নতুন কৌশল নিয়ে এবার তারা ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই চালাবে। ইতিমধ্যেই দুই দলের মধ্যে মস্ত বড় পরিবর্তন ঘটেছে।সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দলবদল এই পরিবর্তনের মূল আকর্ষণ। রিয়ান পরাগ (Riyan Parag) এখন রাজস্থান রয়্যালস (RR) দলের অধিনায়ক, আর ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) আবার চেন্নাইয়ের নেতৃত্বে ফিরেছেন। চোটের কারণে এমএস ধোনি (MS Dhoni) মরসুমের শুরুতে খেলতে না পারার সম্ভাবনা থাকায় দল কিছুটা চাপে রয়েছে।

চোট সমস্যাও চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। সুপার কিংসের ডিওয়াল্ড ব্রেভিস প্রথম ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে নাথান এলিসের অনুপস্থিতিতে বোলিং বিভাগে ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে। ধোনির অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপেও বদল আসতে পারে। স্যামসন উইকেটকিপিং করবেন বলেই সূত্রের দাবি। তাঁর জন্য চেন্নাইতে যোগ দিয়েই বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস সম্পূর্ণ ভাবে তরুণদের নিয়েই তৈরি এবং খেলোয়াড়দের অভিজ্ঞতা কম। তবুও সুপার কিংস দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

RR vs CSK, IPL 2026 PITCH & WEATHER REPORT

Ipl 2026
Barsapara Cricket Stadium | Image: Twitter

আজকের হাইভোল্টেজ ম্যাচটি বসরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium)- অনুষ্ঠিত হতে চলেছে। এর পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক। উইকেট বেশ সমতল থাকে, ফলে বল খুব বেশি টার্ন বা অস্বাভাবিক মুভমেন্ট দেখতে পাওয়া যায়না। পিচে হালকা ঘাস রাখা হয়, যা পিচের আর্দ্রতা কিছুটা ধরে রাখতে সাহায্য করে। ম্যাচের শুরুতে, বিশেষ করে নতুন বল হাতে পাওয়ার পর প্রথম ৩-৪ ওভারে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পান। যে কারণে ব্যাটসম্যানদের শুরুতে একটু হলেও সতর্ক থাকতে হবে। তবে ইনিংস যত এগোতে থাকে, পিচ ধীরে ধীরে আরও ব্যাটিং-সহায়ক হয়ে ওঠে। মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানরা সহজে সেট হয়ে যেতে পারেন এবং বড় শট খেলতেও সুবিধা পান।

Read More: ‘নষ্টের গোড়া ওদের স্ত্রীরা…’, বিরাট-রোহিতের অবসর নিয়ে অনুষ্কা-রিতিকাকে একহাত নিলেন যোগরাজ সিং !!

স্পিনাররা কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করলেও, উইকেট থেকে তেমন সাহায্য না পাওয়ায় তাদের প্রভাব সীমিতই থাকে। আজকের হাইভোল্টেজ ম্যাচের আবহাওয়ার কথা বলতে গেলে, সর্বাধিক ২৬° এবং সর্বনিম্ন ১৯° সেলসিয়াস তাপমাত্রা লক্ষ করা যাবে। ৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে প্রায় ৭০%। বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভবনা নেই – মাত্র ৫%।

দুই দলের সম্ভব্য একাদশ

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (C), শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (WK), দাসুন শানাকা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট প্লেয়ার: তুষার দেশপান্ডে/যুধবীর সিং চরক।

চেন্নাই সুপার কিংস

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আয়ুষ মাত্রে, ঋতুরাজ গায়কওয়াড় (C), শিবম দুবে, সরফরাজ খান, প্রশান্ত বীর, জেমি ওভারটন, নুর আহমেদ, ম্যাট হেনরি, খলিল আহমেদ, আনশুল কাম্বোজ। প্ৰভাবশালী খেলোয়াড়: রাহুল চাহার / কার্তিক শর্মা।

চোটের আপডেট

চেন্নাই শিবিরে চোটের আনাগোনা, চোটের কারণেই প্রথম ম্যাচে খেলতে পারবেন না এমএস ধোনি।

Read Also: MI vs KKR IPL 2026 MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং’এ বিশাল জয় মুম্বাইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *