BCCI-কে পরোয়া করেনা রোহিত শর্মা, ওয়াসিম আকরামকে জড়িয়ে ধরে জুড়লেন খোশগল্প !! 1

রোহিত শর্মা বরাবরই নিজের মতো করে চলতে ভালোবাসেন। চারপাশে কী চলছে বা কে কি বলছে সে বিষয়ে বেশি মাথা ঘামাননা রোহিত। রোহিত শর্মা বিশ্বকাপ টি-টোয়েন্টি জেতা সাবেক অধিনায়ক। তার নেতৃত্বে ভারত ২০২৪ সালে বিশ্ব জয় করেছিল। সেই রোহিত উপস্থিত ছিলেন গতকাল ভারত ও পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে।ভারত ও পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। সাথে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও ঠান্ডা লড়াই চলছে। তবে সবকিছু উপেক্ষা করে মাঠে অনন্য রূপে ধরা দিলেন হিটম্যান।

রোহিত কোনো কিছুরই তোয়াক্কা করেননি। গতকাল, ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁকে হাসিমুখে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আকরামের (Wasim Akram) সঙ্গে। ওয়াসিমের সঙ্গে কথা বলেন রোহিত এবং তাকে জড়িয়েও ধরেন।রোহিত চাইলে করমর্দন এড়িয়ে যেতেই পারতেন, তবে ওয়াসিমের মতন ব্যক্তিত্বের সামনে এমন কাজ করতে পারলেন না রোহিত। ভারতের অনেক সমর্থক মহান ওয়াসিম আকরামের সমর্থক এবং ওয়াসিম তাঁর সময়ের ও সর্বকালের সেরা বামহাতি পেসার। ভারতের বিরুদ্ধেও তাঁর সফলতা প্রচুর, তবে ভারতবিরোধী কথা ওয়াসিমের মুখ থেকে শোনা যায়না।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচে অধিনায়কদের করমর্দন না করার চল শুরু হয়েছিল এশিয়া কাপ থেকে। তারপর মেয়েদের বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা – সব জায়গাতেই এই রীতি বজায় রাখা হয়েছে। অন্যদিকে গতকাল ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) বিশ্বকাপের ম্যাচের কথা বলতে গেলে, পাকিস্তানকে আবার একবার বিশ্বকাপের মঞ্চে পরাস্ত করলো টিম ইন্ডিয়া। হাইভোল্টেজ লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান দল। প্রথম ওভারেই অভিষেককে আউট করে ভালো শুরু করে পাকিস্তান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *