পাক ঘূর্ণির ঘায়ে নড়বড়ে ভারত, ঈশানের আগুনে ইনিংসে ভারতের চ্যালেঞ্জিং স্কোর !! 1

IND vs PAK: ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর হাইভোল্টেজ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলংকার কলম্বোতে। রুদ্ধশ্বাস এই লড়াই নিয়ে সংবাদমাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল। আসলে পাকিস্তান প্রথমে এই ম্যাচ খেলতে অস্বীকার জানাতেই সমাজ মাধ্যমে একেরপর এক খবর প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে শেষমেষ আইসিসির সঙ্গে সমঝোতার পরে খেলতে রাজি হয় পাকিস্তান দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজকের ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan), মাত্র ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। প্রথম ওভারে সালমান আলী আগার বলে অভিষেক শর্মা খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরতেই কিছুটা হলেও চাপে পড়েছিল ভারত। তবে ঈশানের পাল্টা আক্রমন দলকে আবার ম্যাচে ফিরিয়ে আনে। পাশাপাশি, তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করে ইনিংস সামলানোর চেষ্টা করেন। সূর্যকুমার যাদবও ২৯ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দুরন্ত লড়াই দেখালেন ঈশান কিষান

পাক ঘূর্ণির ঘায়ে নড়বড়ে ভারত, ঈশানের আগুনে ইনিংসে ভারতের চ্যালেঞ্জিং স্কোর !! 2
Ishan Kishan | Image: Getty Images

শেষ দিকে শিভম দুবে ১৭ বলে ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন। এমনকি রিঙ্কু সিং মাত্র ৪ বলে ১১ রান করে অপরাজিত থেকে দুর্দান্ত একটি ফিনিশ দেন। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলরাও খাতা খুলতে ব্যর্থ হয়েছে আজকের ম্যাচে। তবে আজকের ম্যাচে পাকিস্তান দল ১৮ ওভার স্পিনারদের দিয়েই বোলিং করিয়েছে – যেটি বিশ্বকাপের ম্যাচে একটি রেকর্ড। পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া শাহিন আফ্রিদি, সালমান আগা ও উসমান তারিক একটি করে উইকেট শিকার করেন। এখন দেখার, এই ১৭৫ রান রক্ষা করতে বোলাররা কতটা সফল হন।

Read Also; IND vs PAK: ‘৬,৬,৬,৪,৪,৪..,’ বিধ্বংসী ব্যাটিং’এ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈশান কিষাণ গড়লেন অনন্য রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *