রোহিত-সূর্যকুমারকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন হার্দিক, মুম্বাই কোচের মন্তব্য ঘিরে চর্চা !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতের দুরন্ত জয়ে ক্রিকেটের উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে ভক্তরা আসন্ন আইপিএল (IPL 2026) নিয়ে এখন থেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত কয়েক বছর এই দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। কিন্তু ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি নিতা আম্বানির দল। ফলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে মুম্বাই। এবার রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) মাঠের বাইরে রেখেই পরিকল্পনা করতে চলেছেন কোচ মাহেলা জয়াবর্ধনে‌ (Mahela Jayawardene)।

Read More: IPL থেকে অবসর নিচ্ছে ধোনি, CSK-তে নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’ !!

লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স-

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার ট্রফি জয় করেছে। তবে ২০২৪ আইপিএলের আগে হিটম্যানকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে নেতৃত্বের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এই তারকা অলরাউন্ডারের নেতৃত্বে গত বছর প্লে অফে পৌঁছেছিল মুম্বাই। ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে লড়াইয়ে টিকে ছিল তারা। লিগ পর্বের শুরুটা হয়েছিল একের পর এক ম্যাচে হার দিয়ে।

প্রথম ৫ টি ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচেই হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে রোহিত শর্মারা। এরপর টানা ৬ টি ম্যাচে জয়লাভ করে ঘুরে দাঁড়ায়। অন্যদিকে প্লে অফে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। এই ম্যাচে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার (Tilak Varma) দুরন্ত ব্যাটিং’এ শেষ পর্যন্ত লড়াই করলেও ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রেয়স আইয়ারের দল।

মাঠের বাইরে রোহিত-সূর্য-

রোহিত-সূর্যকুমারকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন হার্দিক, মুম্বাই কোচের মন্তব্য ঘিরে চর্চা !! 2
Rohit Sharma and Suryakumar Yadav | Image: Getty Images

এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া পূর্ণ স্বাধীনতা পেতে চলেছেন। ফলে একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বলে তথ্য সামনে এসেছে। গত বছর ধারাবাহিকভাবে রোহিত শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা গেছে। এছাড়াও সাম্প্রতিক সময় ব্যাট হাতে সূর্যকুমার যাদব ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ২৪২ রান সংগ্রহ করেছিলেন। ফলে এবার এই দুই তারকাকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন মাহেলা জয়াবর্ধনে‌ (Mahela Jayawardene)।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত মরসুমে রোহিতের ছোটোখাটো চোট ছিল। সেই সমস্যাকে সামাল দেওয়ার জন্য ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলান হয়। তবে এই বছর ওকে আরও বেশি মাঠে রাখাতে চাইছি আমরা। তবে প্রয়োজনে অবশ্যই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ভাবনা চিন্তা করা হবে। আমাদের দলে সবাই অলরাউন্ডার শুধুমাত্র সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা ছাড়া‌। ফলে অধিনায়কের যখন দরকার পড়বে এই দুজনের দিকেই তাকাতে হবে।”

Read Also: আর ৭ নং নয়, প্রিয় বন্ধু জাদেজাকে ট্রিবিউট দিয়ে ৮ নং‌ জার্সি পরে এবার মাঠে নামবেন ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *