দেবদত্তের চমক-বিরাটের ক্যারিশমা, চিন্নাস্বামীতে প্রথম ম্যাচেই বিশাল জয় RCB'এর !! 1

ক্রিকেটের উন্মাদনা নিয়ে আজ থেকে শুরু হয়ে গেল আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধ। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)। এই রান তাড়া করতে চাপের মুখে পড়ে গিয়েছিল হায়দ্রাবাদ। ঈশান কিষাণের (Ishan Kishan) দুরন্ত ব্যাটিং’এ লড়াইয়ে ফেরে তারা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুরন্ত শুরু করেন দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal)। এর সঙ্গেই বিরাট কোহলি (Virat Kohli) শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে বিশাল জয় এনে দেন।

Read Also: ‘থুথু ফেলে চাটার অভ্যাস আছে…’ অবশেষে IPL থেকে ব্যান সরালো বাংলাদেশ !!

লড়াই চালায় হায়দ্রাবাদ-

দেবদত্তের চমক-বিরাটের ক্যারিশমা, চিন্নাস্বামীতে প্রথম ম্যাচেই বিশাল জয় RCB'এর !! 2
Ishan Kishan | Images: Getty Images

আজ হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)। জ্যাকব ড্যাফির (Jacob Duffy) দুরন্ত বোলিং’এ চাপের মুখে পড়ে যায় পড়ে যান তারা। এই পেসারের বলে অভিষেক ৮ বলে ৭ রান করে এবং ট্রাভিস হেড ৯ বলে ১১ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈশান কিষাণ হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৫৩ বলে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন।

২২ বলে ক্লাসেন ৩১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তবে বিধ্বংসী ফর্মে ছিলেন ঈশান‌। তিনি ৩৮ বলে ৮০ রান করেন। তার ব্যাট থেকে ৫ টি ছয় এবং ৮ টি দুরন্ত চার আসে। অন্যদিকে অনিকত বর্মা (Aniket Verma) নিচের দিকে ব্যাট করতে নেমে যথেষ্ট প্রভাব ফেলেন। ১৮ বলে ৪৩ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় এবং ৩ টি চার‌। ফলে এস‌আর‌এইচ ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০১ রানে পৌঁছায়।

আইসিবির হয়ে জেকব ড্যাফি ৪ ওভারে ২২ রান দিয়ে মোট ৩ টি উইকেট শিকার করেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) তুলে নেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট।

বিস্ফোরক টপ অর্ডার-

দ্বিতীয় ইনিংসে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিল সল্টের (Phil Slat) সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৭ বলে মাত্র ৮ রান করে মাঠ ছাড়েন সল্ট। প্রথম ইনিংসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ নিলেও ব্যাট হাতে ভরসা দিতে ব্যর্থ হন এই তারকা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিং কোহলির সঙ্গে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন দেবদত্ত পাড্ডিকাল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে রীতিমতো জ্বলে ওঠেন। ২৬ বলে ৬১ রান করেন। ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৪ টি ছয়।

জয় এনে দিলেন বিরাট-

দেবদত্তের চমক-বিরাটের ক্যারিশমা, চিন্নাস্বামীতে প্রথম ম্যাচেই বিশাল জয় RCB'এর !! 3
Virat Kohli | Images: Getty Images

এরপর কোহলি রজত পাটিদারের (Rajat Patidar) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। অধিনায়ক‌ও দুরন্ত ছন্দে ছিলেন। ১২ বলে ৩১ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে অনেক এগিয়ে দেন। মারেন ৩ টি ছয় এবং ২ টি চার। এরপর শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে বিশাল জয় এনে দেন কোহলি। ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন এই তারকা।

মারেন ৫ টি চার এবং ৫ টি ছয়। ফলে আরসিবি মাত্র ১৫.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে নেয়। এর ফলে ৬ উইকেটে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। হায়দ্রাবাদের ২ টি উইকেট পেয়েছেন ডেভিড পেইন (David Payne)।

Read More: IPL শুরুর আগে মাথায় হাত CSK ব্রিগেডে, চোটের কারণে ছিটকে গেলেন MS ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *