RCB vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, একাদশে ধোনিকে নিয়ে বড়ো সিদ্ধান্ত রুতুরাজের !! 1

আজ রবিবার আইপিএলের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই। তবে তারা এই বছর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে। প্রথম দুই ম্যাচেই বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)। অন্যদিকে বেঙ্গালুরু প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই নিজেদের দাপট বজায় রেখেছে। গত বছরের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে প্রস্তুত। তবে দুই দলই একাদশ নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!

IPL ম্যাচের সময়সূচি-

RCB vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, একাদশে ধোনিকে নিয়ে বড়ো সিদ্ধান্ত রুতুরাজের !! 2
RCB vs CSK | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ১১

তারিখ: ০৫/০৪/২০২৬

ভেন্যু: এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

RCB vs CSK Match Preview-

Ipl 2025
CSK vs RCB | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাটিং’এ হাত ধরে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল হায়দ্রাবাদ। তবে এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি (Virat kohli) এবং দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) দুরন্ত ব্যাটিং শুরু করেন। ফলে ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajsthan Royals) বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়।

এরপর ঘরের মাঠে চেন্নাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। ঘরের মাঠেও জয় তুলে নিতে পারিনি ৫ বারের চ্যাম্পিয়নরা। আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) দুরন্ত ইনিংস খেললেও শেষ পর্যন্ত পাঞ্জাব ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।‌ উল্লেখ্য এখনও পর্যন্ত চেন্নাই এবং বেঙ্গালুরু ৩৫ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ টি ম্যাচে আরসিবি এবং ২১ টি ম্যাচে সিএসকে জয় তুলে নেয়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

RCB’এর একাদশ-

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), দেবদত্ত পাড্ডিকাল, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি

ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, জ্যাকব বেথেল, রাসিখ সালাম দার, কনিষ্ক চৌহান ভেঙ্কটেশ আইয়ার

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, জেমি ওভারটন, প্রশান্ত বীর, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, ম্যাট হেনরি, খলিল আহমেদ।

ইমপ্যাক্ট প্লেয়ার- কার্তিক শর্মা, আকিল হোসেন, ম্যাথিউ শর্ট, রামকৃষ্ণ ঘোষ, গুরজাপনীত সিং

Read Also: “গালি দিতে ইচ্ছা করছে…” CSK-এর পারফরম্যান্স ক্ষুব্ধ অশ্বিন, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *