নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যশ, IPL'এর আগেই এই তারকাকে ছাঁটাই করল RCB !! 1

আইপিএলকে (IPL 2026) ঘিরে অসংখ্য বিতর্কিত ঘটনা ইতিহাসের কালো অধ্যায় হয়ে আছে। সব কিছুকে পিছনে ফেলে বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। আসন্ন মরসুম ঘিরে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। তবে বেশ কিছু তারকা ক্রিকেটারদের চোট সমস্যা দলগুলিকে চিন্তার মধ্যে রেখেছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। বেঙ্গালুরু গতবারের চ্যাম্পিয়ন দল‌। এবার এই দল যশ দয়ালকে (Yash Dayal) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

Read More: বাদ বিরাট-রোহিত, আইপিএলের আগেই ODI বিশ্বকাপের ব্লুপ্রিন্ট প্রস্তুত গৌতম গম্ভীরের !!

নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যশ, IPL'এর আগেই এই তারকাকে ছাঁটাই করল RCB !! 2
Yash Dayal | Image: Twitter

গত বছর ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়। আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশ দয়াল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর এই তারকা পেসার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নাবালিকা তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এই মহিলা।

এরপর জয়পুরে একটি পৃথক মামলা করা হয়েছিল। এই মামলায় ১৭ বছর বয়সী এক মহিলা গুরুতর অভিযোগ আনেন। তিনি জানান তার ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শারিরীক নির্যাতন করেছেন যশ। বর্তমানে ২ টি মামলাতেই বিচারাধীন রয়েছেন আরসিবি (RCB) তারকা। অন্যদিকে এরমধ্যে গোপনে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বিয়ে করে আবারও বিতর্কে উঠে এসেছেন যশ।

বাদ পড়লেন যশ-

yash-dayal-denies-rape-allegations
Yash Dayal | Image: Getty Images

এই বছর আইপিএল ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নিয়ে লড়াইয়ে এগিয়ে যেতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রথম ক্যাম্প ১৮ মার্চ থেকে শুরু হয়েছে। এই ক্যাম্পে বিরাট কোহলির নেতৃত্বে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখতে পাওয়া গেছে। উপস্থিত আছেন রজত পাটিদার (Rajat Patidar), ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya), জিতেশ শর্মা (Jitesh Sharma), সুয়াশ শর্মা (Suyash Sharma) এবং ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) মতো অভিজ্ঞ সদস্য।

কিন্তু যশ দয়ালকে দেখা যায়নি। ২০২৬ আইপিএলের জন্য যশকে ৫ কোটি টাকার বিনিময়ে রিটেন করেছে ব্যাঙ্গালুরু। কিন্তু এই দলের টিম বাসেও তিনি এখনও পর্যন্ত ক্যামেরায় ধরা পড়েননি। এমনকি দলের প্রচার অভিযানের বিজ্ঞাপনেও বাদ পড়েছেন যশ। এই বিষয়ে কর্মকর্তারা সাংবাদিকদেরকে এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু সূত্র অনুযায়ী বিতর্কিত এই পেসারের সঙ্গে দুরত্ব বাড়িয়েছে এবং ছাঁটাই করার দিকে যাচ্ছে আরসিবি।

Read Also: লিঙ্গ পরিবর্তনের পর এবার মাতৃত্বের স্বাদ, যৌনাঙ্গ পরিবর্তনের মাধ্যমে মা হচ্ছেন অনয়া বাঙ্গার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *