বিক্রির হিড়িক IPL-এ! রাজস্থানের পর RCB, টাকার লড়াইয়ে এগিয়ে কোহলিদের দল 1

ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) একের পর এক বড়সড় পরিবর্তন চোখে পড়ছে। রাজস্থান রয়্যালস বিক্রির খবর সামনে আসার পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলিদের (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। সূত্রের দাবি, বিরাট কোহলি ও স্মৃতি মন্ধানাদের দলটি বিক্রি হয়ে গেছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপ-এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী কনসোর্টিয়ামের কাছে। যদিও এখনও পর্যন্ত এই চুক্তির কোনও সরকারি ঘোষণা হয়নি। আরসিবি বহু বছর ধরে আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হলেও, সাফল্যের দিক থেকে তারা অনেকটা পিছিয়েই ছিল। অবশেষে ২০২৫ সালে প্রথমবার আইপিএল জিতে সেই খরা কাটায়। আর ঠিক তার পরের বছরই এই মালিকানা পরিবর্তনের খবর -যা নিঃসন্দেহে বড় এক মোড়।

সূত্রের দাবি, প্রায় ১৭৮ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৭০০ কোটি টাকার বিনিময়ে আরসিবি-এর (RCB) ১০০ শতাংশ মালিকানা বিক্রি হয়েছে। এই বিশাল অঙ্ক রাজস্থান রয়্যালসের বিক্রির মূল্যকেও টেক্কা দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির বাজারমূল্য দ্রুত বেড়ে চলেছে। বর্তমানে আরসিবির মালিকানা রয়েছে ব্রিটিশ বহুজাতিক সংস্থা দিয়াজিও পিএলসি -এর হাতে, যারা তাদের ভারতীয় সহযোগী ইউনাইটেড স্প্রিড লিমিটেডের মাধ্যমে দলটির কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে নতুন মালিকপক্ষ ২০২৬ সালের আইপিএল মরশুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানা যাচ্ছে।

READ MORE: ‘পাকিস্তানের হওয়া টাইট…’ ধুরন্ধর রিলিজ হওয়ার পর থেকে আতঙ্কে ‘প্রতিবেশী’, শহীদ আফ্রিদি করলেন কমেন্ট !!

১৬ হাজার কোটির ডিলে আদিত্য বিড়লা গোষ্ঠীর দখলে RCB

Rcb
RCB | Image: Getty Images

নতুন মালিক আদিত্য বিড়লা গ্রুপের কৌশল সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর দিকে থাকে। ফলে আরসিবির ক্ষেত্রে তারা শুধু ক্রিকেট দল হিসেবেই নয়, বরং একটি গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাইবে। নতুন চেয়ারম্যান আর্যমান বিক্রম বিড়লা তরুণ এবং আধুনিক চিন্তাধারার প্রতিনিধি। তিনিও ক্রিকেটের সঙ্গে যুক্ত, আগে আইপিএল ও রঞ্জি ট্রফিতেও খেলেছেন।

প্রসঙ্গত, আরসিবি কেনার দৌড়ে প্রতিযোগিতাও ছিল যথেষ্ট তীব্র। সুইডেনের বিনিয়োগ সংস্থা EQT, মনিপাল হসপিটালস-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, মার্কিন প্রাইভেট ইক্যুইটি জায়ান্ট এবং সিঙ্গাপুরের সার্বভৌম তহবিল টেমাসেক – সবাই এই বিডিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। এমনকি আদার পুনাওয়ালা -র মতো প্রভাবশালী শিল্পপতিও প্রথম দিকে আগ্রহ দেখিয়েছিলেন, যদিও পরে তিনি সরে দাঁড়ান। শেষ মুহূর্তে আদিত্য বিড়লা এই ডিলের মোড় ঘুরিয়ে দেয়। এই মৌসুমে প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Read Also: চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *