আইপিএল (IPL 2026) স্বপ্নের ফেরিওয়ালা হয়ে তরুণ ক্রিকেটারদের জন্য মুক্ত মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। চলতি টুর্নামেন্টে নতুন প্রজন্মের প্রতিভাদের সঙ্গে তারকা ক্রিকেটাররাও রীতিমতো জ্বলে উঠেছেন। গতকাল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ম্যাচে দিল্লি জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও মাত্র ১ রানে পরাজিত হয়। গুজরাটের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন রশিদ খান (Rashid Khan)। এবার এই আফগান তারকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন। এই তারকা স্পিনারের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
দুরন্ত ফর্মে রশিদ খান-

গত কয়েক বছর ধরে গুজরাট টাইটান্সের অন্যতম তারকা সদস্য হিসেবে রশিদ খান নিজের পরিচয় তৈরি করেছেন। শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে তাকে অধিনায়কের দায়িত্ব পর্যন্ত পালন করতে দেখা যায়। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত গুজরাট ৩ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় পেতে সক্ষম হয়েছে। গতকাল তারা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচের প্রথম ইনিংসে গুজরাটের হয়ে গিল এবং জস বাটলার ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন।
এছাড়াও ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে ২১০ রান সংগ্রহ করে জিটি। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন কেল রাহুল (KL Rahul)। ৫২ বলে ৯৩ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন তিনি। এছাড়াও ব্যাট হাতে ডেভিড মিলার (David Miller) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। এইরকম হাইভোল্টেজ ম্যাচে বল হাতে জ্বলে ওঠেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে সংগ্রহ করেন মোট ৩ টি উইকেট। এর ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন এই আফগান তারকা।
Read More: “ওকে নিয়ে ছেলেখেলা চলছে..”, ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !!
অবসর নিয়ে রশিদের মন্তব্য-

যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ক্রিকেটকে হাতিয়ার করে ফিনিক্স পাখির মতো উঠে এসেছেন রশিদ খান। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করেন এই তারকা স্পিনার। এছাড়াও আন্তর্জাতিক মঞ্চেও নেতৃত্বের দায়িত্ব পালন করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তবে সাম্প্রতিক সময় চোট সমস্যা তাকে চিন্তার মধ্যে রেখেছে। পিঠে অস্ত্রোপচারের পর আর টেস্ট ক্রিকেটে ফেরা সম্ভব নয় বলেই এবার রশিদ জানিয়ে দিলেন।
জুন মাসে নিউ চন্ডিগড়ে ভারতের বিপক্ষে আফগানিস্তানের (India vs Afghanistan Test Match) একটি টেস্ট ম্যাচ রয়েছে। এই ম্যাচ তাকে দেখতে পাওয়া যাবে না বলেই খবর সামনে এসেছে। রশিদ গতকাল ম্যাচ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “লাল বলের ক্রিকেট খেলা আমার পক্ষে বর্তমানে খুবই চাপের বিষয়। কারণ আমার ডাক্তার টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন।”
এই তারকা আরও বলেন, “তবে অস্ত্রোপচারের পরেও আমি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিলাম এবং ৬৭ ওভার বল করি। যেটা সত্যিই পাগলামি ছিল। আমাকে ডাক্তার একটা কথাই বলেছিলেন যে যদি তুমি ভবিষ্যতে ক্রিকেট খেলতে না চাও তাহলেই টেস্ট টিকেট খেলা চালিয়ে যাও। যখন তিনি শুনেছিলেন ৬৭ ওভার বল করেছি তখন অবাক হয়ে গিয়েছিলেন। সতর্ক করেছেন যে শরীরের ওপর চাপ না দিতে।”