রমজানের পবিত্র মাসে ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল আফগানিস্তান। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে কাবুল-এর একটি হাসপাতালে হামলার অভিযোগ। আফগানিস্তানের দাবি, পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা চালিয়েছে, যাতে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর আফগানিস্তানের ক্রিকেটাররা মানবতার পক্ষে সোচ্চার হয়েছেন। রশিদ খান তাঁর পোস্টে বলেন, সাধারণ মানুষ, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে রমজানের মতো পবিত্র সময়ে এমন ঘটনা আরও উদ্বেগজনক।
তিনি বলেন, এই ধরনের হামলা বিশ্বে হিংসা বাড়িয়ে দেয় এবং শান্তির পথকে বাধাগ্রস্ত করে। তিনি রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন। মহম্মদ নবি হাসপাতালের একটি ভিডিও শেয়ার করে জানান, চিকিৎসার জন্য আসা মানুষদের জীবন মুহূর্তে শেষ হয়ে গেছে। তাঁর পোস্টে উঠে এসেছে আতঙ্ক, ধ্বংস আর মানুষের আর্তনাদের ছবি। এই ঘটনাকে আরও বিতর্কিত করে তুলেছে নবীন উল হক-এর মন্তব্য। তিনি পাকিস্তানের সামরিক নীতিকে ইজ়রায়েল-এর সঙ্গে তুলনা করেছেন, যা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে।
Read More: “ধোনিকে প্রধান কোচের পদ ছেড়ে দিচ্ছি..”, গৌতম গম্ভীরের মন্তব্য নিয়ে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
পাকিস্তান-আফগান সম্পর্কের নতুন সংকট

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তান-এর সীমান্তে একাধিক সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হাসপাতাল হামলার অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামলাটি হয়। ২০০০ শয্যার এই হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং অসামরিক স্থাপনাকে এড়িয়ে চলছে। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে ক্রিকেট জগতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।