মুম্বইয়ের বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন রাহানে, চিন্তা নাইট শিবিরে !! 1

আজ ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ম্যাচে দারুণ ব্যাটিং পারফরম্যান্স দেখালেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ওপেন করতে নেমে মাত্র ৪০ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার এবং ৫টি ছক্কা। অপরদিকে রঘুবংশীও ব্যাট হাতে সমান তালে লড়াই চালিয়ে যান – তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা। শেষ দিকে রিঙ্কু সিং দুর্দান্ত ফিনিশিং ছোঁয়া দেন, ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোরকে আরও শক্তিশালী করে তোলেন।

মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তাদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শার্দুল ঠাকুর, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ৩৯ রান খরচ করেন। তবে ম্যাচ চলাকালীন বড় দুশ্চিন্তার খবরও আসে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে মাঠে ব্যথা পেয়ে পড়ে যান, সঙ্গে সঙ্গেই ফিজিওরা মাঠে ছুটে আসেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব সামলান রিঙ্কু সিং।

বিস্তারিত আসছে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *