"গোদের উপর বিষফোঁড়া", বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালের ছবিটা বর্তমানে স্পষ্ট হয়ে গেছে। এই পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের (South Africa vs New Zealand Match) বিপক্ষে মাঠে নামবে। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান আবারও আইসিসির (ICC) গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করতে পারল না। সুপার ৮’এ সম্ভাবনা তৈরি করলেও লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে। প্রাথমিক পর্বে ভারতের সামনে শক্তিশালী লড়াই করতে পারিনি তারা। এরপরই পিসিবি (PCB) কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর এবার সামনে এল।‌

Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

পাকিস্তানের ধারাবাহিকভাবে পরাজয়-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

পাকিস্তান প্রাথমিক গ্রুপ পর্বে একমাত্র ভারতের বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল। এই ম্যাচে ব্লু ব্রিগেডদের হয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) ৪০ বলে ৭৭ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। পাক বাহিনীদের হয়ে ৩৪ বলে ৪৪ রান করে একমাত্র জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন উসমান খান (Usman Khan)। তা ছাড়া আর কেউ প্রভাব ফেলতে পারেননি। ৬১ রানে পরাজিত হয়ে ধাক্কা খায় সালমান আলি আগারা (Salman Ali Agha)। এরপর সুপার ৮’এও পাক বাহিনী প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

এই পর্বে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে এরপর ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে পরাজিত হয় তারা। অন্যদিকে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয় পেলেও নেট রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল পাকিস্তান। ফলে ৩ পয়েন্ট থাকলেও সেমিফাইনালে প্রবেশ করতে পারেনি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন বাবর আজমরা (Babar Azam)।

শাস্তির মুখে দল-

বিশ্বকাপ, পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বিতর্ক তৈরি করার চেষ্টা করেছিল। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা টুর্নামেন্ট বয়কট করতে পারে বলে খবর সামনে আসে। তারপর সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না সালমান আলি আগারা। তবে শেষ পর্যন্ত আইসিসির (ICC) সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের হয়ে আসে।

এর মধ্যেই ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করতে না পারায় রীতিমতো চটেছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। সূত্র অনুযায়ী পিসিবি চেয়ারম্যান ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন পরাজয়ের থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করাই তাদের উচিত ছিল। এবার প্রতিটি ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জরিমানা করবে বলে খবর সামনে এসেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন কর্মকর্তারা। এর সঙ্গেই পাক দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন খুব তাড়াতাড়ি আসবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: “চাইনিজ মালের খেল খতম..”, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হ‌ওয়ায় নেটিজেনদের কটাক্ষে ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *