বিশ্বকাপ চলাকালীন হোটেল কর্মীকে শ্লীলতাহানি পাকিস্তানি তারকার, কড়া পদক্ষেপ দলের !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) বর্তমানে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। আজ এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড (India vs England Match)। গতকাল ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে (New Zealand vs South Africa Match) হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে।

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল‌‌ও আজ মুম্বাইয়ের মাটিতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে চূড়ান্ত পর্বে পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে পাকিস্তান সুপার ৮ থেকেই ছিটকে গেছে। এবার সালমান আলি আগাদের (Salman Ali Agha) দলের সদস্যের বিরুদ্ধে টুর্নামেন্ট চলাকালী মহিলা হোটেল কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এল।

Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!

ছিটকে গেছে পাকিস্তান-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তান দুরন্ত ফর্মে থাকলেও ভারতের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ম্যাচে পাক বাহিনীদের হয়ে ব্যাট হাতে উসমান‌ খান (Usman Khan) ছাড়া আর কেউ প্রভাব ফেলতে পারেননি। ৬১ রানে পরাজিত হয় বাবর আজমরা (Babar Azam)। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপার ৮’এ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। এই পর্বের প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে পাক বাহিনীদের (Pakistan vs New Zealand Match) ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হারের সম্মুখীন হলে অনেকটাই ধাক্কা খায় তারা।

হ্যারি ব্রুকের (Harry Brook) দুরন্ত শতরান ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ফলে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে না হারালে সেমিফাইনালে প্রবেশ করতে পারত না পাকিস্তান। শেষ পর্যন্ত পাক বাহিনী ৫ উইকেটে জয় তুলে নিলেও নেট রান রেটের দিক থেকে পিছিয়ে পড়ে। তাই সেমিফাইনালে যাওয়ার রাস্তা তাদের সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। আবারও ভক্তদের ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।

বিতর্কে পাক তারকা-

বিশ্বকাপ, পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

ভারতীয় দলের বিপক্ষে ধারাবাহিকভাবে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে প্রবেশ করতে না পেরে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। পিসিবি (PCB) ক্ষুব্ধ হয়ে প্রতিটি সদস্যকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করতে চলেছে বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই এবার টুর্নামেন্ট চলাকালীন শ্রীলঙ্কার এক হোটেল কর্মীকে শ্লীলতাহানি করেছেন এক পাক তারকা বলে খবর সামনে এসেছে। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ৮’এর শেষ ম্যাচের আগে।

দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, “সুপার‌ ৮’এর শেষ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দলের এক ক্রিকেটার মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে অশালীন আচরণ করেন। কর্মীটি চিৎকার করে সাহায্যের জন্য ডাকলে বাকি হোটেল কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি দলের ম্যানেজার নাভেদ চিমাকে জানানো হয়।” একটি সূত্র অনুযায়ী গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ কর্মকর্তারা চেয়েছিল বিষয়টির কঠোর পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু শেষ পর্যন্ত চিমা খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং দুর্ব্যবহারের জন্য জরিমানা করেন।

Read Also: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *