ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠের উত্তাপকে আরও বাড়িয়ে তোলে। গত বছর কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর দুই দেশের সম্পর্কের মধ্যে আরও দূরত্ব তৈরি হয়েছে। গত বছর সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এশিয়া কাপে (Asia Cup 2025) সালমান আলী আগাদের বিপক্ষে মাঠে নেমেছিল। কিন্তু পাক বাহিনীর বিপক্ষে কোনোরকম সৌজন্য বিনিময় করেনি ব্লু ব্রিগেডরা। এর মধ্যেই এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতের বিপক্ষে বাবর আজমরা (Babar Azam) মাঠে নামবে না বলে খবর সামনে এসেছে। এই আবহে পাকিস্তান দর্শকদের বর্বরোচিত কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
Read Also: “আসল জায়গায় সমস্যা..”, বিশ্বকাপের আগে সৌরভ গাঙ্গুলী করলেন সূর্যকুমারদের সতর্ক !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের (Australia vs Pakistan T20 Series) মাটিতে ৩ ম্যাচের ২০ ওভারের সিরিজে মাঠে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ সিরিজে পাক বাহিনী ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বার্তা দিয়েছে। তারা আসন্ন বিশ্বযুদ্ধে শক্তিশালী দল হিসেবেই মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আগা (Salman Ali Agha)। গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমরা দুরন্ত ফর্মে ছিলেন। সাইম আইয়ুব (Saim Ayub) এবং বাবর দুরন্ত অর্ধশতরান হাঁকান।
ফলে ২০৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল পাক ব্রিগেড। এই রান তাড়া করতে নেমে ৯৬ রানে অলআউট হয়ে যায় অজি বাহিনী। ম্যাচ চলাকালীন পাকিস্তানের সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ড বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাক ভক্তরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চিহ্নিত করে চিৎকার করে বলেছেন, “ফাদার অফ ইন্ডিয়া।” এই ঘটনায় ট্রাভিস হেড (Travis Head) এবং মিচেল মার্শদের (Mitchell Marsh) রীতিমতো লজ্জায় পড়ে যেতে দেখা যায়। ক্রিকেটে এইরকম দৃষ্টান্ত কখনোই কাম্য নয় বলে উল্লেখ করছেন নেটিজেনরা।
দেখুন সেই ভিডিওটি-
বিতর্কে পাকিস্তান ক্রিকেট-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা ক্রিকেটারদের ভারতে পাঠাবে না বলে ঘোষণা করে। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল। নিরাপত্তার অভাব দেখিয়ে ভারতের বদল নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদন করা হয়। কিন্তু আইসিসি (ICC) শেষ পর্যন্ত এই আবেদনের সাড়া দেয়নি। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়।
এরপরই পাকিস্তানেও আসন্ন বিশ্বকাপে ভারতকে বয়কট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি (PCB) অফিসিয়ালি এখনও কোন বার্তা না দিলেও সরকারিভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর সামনে এসেছে। ব্লু ব্রিগেডদের সঙ্গে পাক বাহিনীদের হাইফোল্টেজ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই ম্যাচ বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। বিতর্কের মুখে পড়েছে পাকিস্তানের এই সিদ্ধান্ত।