IPL'এর আগেই মালিকানা বদল RCB'র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !! 1

আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই টুর্নামেন্টের জন্য সেজে উঠতে চলেছে ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলি। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। শেষ মুহূর্তের কৌশল সাজিয়ে নিচ্ছেন কোচিং সদস্যরা‌‌ও। তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে বিসিসিআইকে (BCCI) টুর্নামেন্টের সূচি প্রস্তুত করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

ফলে তারা প্রথম পর্বের কয়েকটি ম্যাচের জন্য বর্তমানে সূচি প্রকাশ করেছেন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এর মধ্যেই এবার আরসিবির মালিকানা পরিবর্তন নিয়ে বড়ো আপডেট সামনে এল।

Read More: TOP 6: এমন ছয় জন বিশ্বমানের তারকা যারা IPL’এ ১টি ম্যাচ খেলার পরেই হারিয়ে গেছেন !!

পরিবর্তন হচ্ছে মালিকানা-

IPL'এর আগেই মালিকানা বদল RCB'র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !! 2
RCB | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান মালিক সংস্থা হল ‘ডিয়াজিও’ (Diageo)। সম্প্রতি তারা এই ফ্রাঞ্চাইজির বড়ো অংশ বা সম্পূর্ণ অংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। মার্চ মাসের মধ্যেই চূড়ান্ত নিলামের দর জমা দেওয়ার সময়সীমা। এই দল কেনার জন্য এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ মালিক আব্রাম গ্লেজার এবং EQT গ্ৰুপ‌ আগ্রহ প্রকাশ করেছিল। তারা প্রায় ২ বিলিয়ন ডলার (প্রায় ১৬,৮০০ কোটি টাকা) থেকে ২.১ বিলিয়ন ডলারের মধ্যে বিশাল নিলাম দর ডাকবে বলে প্রস্তুতি নিচ্ছে।

তবে তাদেরকে পিছনে ফেলে এবার আলোচনায়‌ শীর্ষে উঠে এসেছে আদিত্য বিড়লা গ্রুপ (Aditya Birla Group)। তারা আরসিবি দল কেনার জন্য শেষ পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্র অনুযায়ী আমেরিকান স্পোর্টস টাইকুন ডেভিড ব্লিটজারের সঙ্গে জোট বেঁধে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চাইছে আদিত্য বিড়লা। ফলে তাদের হাতে যেতে চলেছে বেঙ্গালুরুর মালিকানা বলে খবর সামনে এসেছে। উল্লেখ্য আদিত্য বিড়লা গ্রুপ এর আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল।

মাঠে নামছে RCB-

Ipl 202
PBKS vs RCB | Image: Getty Images

বছরের পর বছর ধরে ভক্তদের আশা দেখালেও ট্রফি জয় করতে পারছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ায় দল। প্রাথমিক গ্রুপ পর্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছিল আরসিবি। ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli);প্রথম থেকে দুরন্ত ফর্মে ছিলেন। এছাড়াও বল হাতে জ্বলে উঠেছিলেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।

আরসিবি প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কিং কোহলি ৩৬ বলে অপরাজিত ৫৯ রান সংগ্রহ করেন। ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। এরপর ফাইনালেও ৪৩ রান করে জ্বলে উঠেছিলেন কোহলি। মাত্র ৬ রানে পাঞ্জাবকে হারিয়ে ট্রফি জয় করেছিল রজত পাটিদাররা।

Read Also: ৬,৬,৬,৬,৬.. IPL’এর আগেই ব্যাট হাতে সেঞ্চুরি অঙ্গকৃষ রঘুবংশী‌‌র, ব্যাটিং তান্ডবে চমক KKR তারকার !! !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *