হার্দিককে সরিয়ে নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মা, আসন্ন IPL'এ চমক দিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !! 1

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড়ো মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে ক্রিকেটাররা। ফলে আইপিএলকে (IPL 2026) ঘিরে উত্তাপ ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। দীর্ঘ আলোচনার পর প্রথম পর্বের সূচি সামনে এনেছে বিসিসিআই‌ (BCCI)। ২৮ মার্চ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে।

গতবরের চ্যাম্পিয়নরা প্রথম থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। মুম্বাই মাঠে নামার আগে এই দলকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবার সামনে এল। বদলে যেতে চলেছে অধিনায়ক।

Read More: TOP 6: এমন ছয় জন বিশ্বমানের তারকা যারা IPL’এ ১টি ম্যাচ খেলার পরেই হারিয়ে গেছেন !!

মাঠে নামছে মুম্বাই-

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা এখনও পর্যন্ত ৫ বার ট্রফি জয় করে রেকর্ড তৈরি করেছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অন্যতম সফল দল হয়ে উঠেছে মুম্বাই। কিন্তু ২০২৩ আইপিএলের আগে হিটম্যানকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। গত বছর লিগ পর্বে দুরন্ত লড়াই করে এম‌আই। ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে পৌঁছায় তারা।

এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) মুম্বাই ইন্ডিয়ান্স ২০ রানে পরাজিত করে। এই ম্যাচে রোহিত শর্মা ৫০ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তবে মুম্বাই দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হয়। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৮৭ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। ফলে মুম্বাইয়ের ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামছে তারা।

নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মা-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

আইপিএল সহ আন্তর্জাতিক মঞ্চে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে ২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করে। ফলে হিটম্যানকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নিয়ে আসা অনেক ক্রিকেট ভক্ত মেনে নিতে পারেননি। যা নিয়ে সে সময় বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে গত বছর আইপিএলে আবারও ধীর ওভার-রেটের কারণে হার্দিক সমস্যার মুখে পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।

সূত্র অনুযায়ী এই কারণে এই মরসুমের প্রথম ম্যাচে তাকে নিষিদ্ধ পর্যন্ত করা হতে পারে। তাই রোহিত শর্মাকে নাইটদের বিপক্ষে নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে আনতে চাইছেন কর্মকর্তারা। আগামী বছর ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে সম্পূর্ণভাবে ফিট হিটম্যান। তাকে এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয় ম্যাচের পূর্ণ সময় মাঠে পাওয়া যাবে বলে কোচিং সদস্যরা জানিয়েছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ২৭২ ম্যাচে মোট ৭০৪৬ রান সংগ্রহ করেছেন রোহিত।

Read Also: ৬,৬,৬,৬,৬.. IPL’এর আগেই ব্যাট হাতে সেঞ্চুরি অঙ্গকৃষ রঘুবংশী‌‌র, ব্যাটিং তান্ডবে চমক KKR তারকার !! !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *