আর ৭ নং নয়, প্রিয় বন্ধু জাদেজাকে ট্রিবিউট দিয়ে ৮ নং‌ জার্সি পরে এবার মাঠে নামবেন ধোনি !! 1

আইপিএলের (IPL 2026) সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। অন্যদিকে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় আইপিএলের সূচি নির্ধারণ করতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বিসিসিআই (BCCI)’কে। প্রথম পর্বের ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ২৮ মার্চ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই এবার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজের জার্সি নাম্বার বদলানোর ঘোষণা করলেন।

Read More: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!

জার্সি নম্বর বদলাচ্ছেন ধোনি-

আর ৭ নং নয়, প্রিয় বন্ধু জাদেজাকে ট্রিবিউট দিয়ে ৮ নং‌ জার্সি পরে এবার মাঠে নামবেন ধোনি !! 2
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে শুধুমাত্র আইপিএলে অংশগ্রহণ করে থাকেন। ফলে এই টুর্নামেন্টে তাকে এক ঝলক দেখার জন্য ক্রিকেট ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যায়। তিনি চিরাচরিত ৭ নম্বর জার্সির জন্য বিশেষভাবে পরিচিত। ক্রিকেট মাঠে ৭ নম্বর জার্সি বলতেই ধোনির নাম আগে উঠে আসে। এবার এবার নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

তিনি পোস্ট করে লেখেন, “৭ সংখ্যাটি আমার সঙ্গে সারা জীবন রয়ে যাবে। কিন্তু এখন ৮ নম্বরে পরিবর্তন হওয়ার সময় এসেছে।” উল্লেখযোগ্যভাবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংসে (CSK) ৮ নম্বর জার্সি পরে খেলতেন। কিন্তু এই তারকাকে এই বছর রাজস্থান রয়্যালসে খেলতে দেখা যাবে। প্রিয় বন্ধুকে ট্রিবিউট দিতে কি ধোনির এই সিদ্ধান্ত? তা নিয়ে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তুমুল চর্চা। তবে এটি কোনো বিজ্ঞাপন প্রচারের অংশ হতে পারে বলেও অনেকে মনে করছেন।

প্রস্তুতি শুরু করেছেন ধোনি-

Ms dhoni, csk
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে ৫ বার ট্রফি এনে দিয়েছেন। খেলা চালিয়ে গেলেও তরুণ ক্রিকেটারদের জন্য নেতৃত্বের জায়গা ছেড়ে দিয়েছেন ধোনি। কিন্তু গত বছর টুর্নামেন্ট চলাকালী চোট পেয়ে ছিটকে যান রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ফলে আবারও বিশ্বকাপ জয়ী তারকাকে নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

তবে তিনি দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হন‌। টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হেরে ছিটকে যায় সিএসকে। ব্যাট হাতেও হতাশ করেছিলেন। ১৪ ম্যাচে মাত্র ১৯৬ রান আসে এই তারকার ব্যাট থেকে। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩০। এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নিজেকে তৈরি করছেন ধোনি। উল্লেখ্য ৩০ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের (Chennai Super Kings vs Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: “SRH’এর টাকায় ভারতের রক্ত লেগে..”, আবরারকে দলে নেওয়ায় কাব্যদের স্পট বার্তা সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *