চেন্নাই'তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে BJP, সরকার আসতে 'থালা'কে দিচ্ছে ভোটের টিকিট !! 1

ক্রিকেটের জনপ্রিয়তা অতীতে বহুবার রাজনৈতিক দলগুলি ব্যবহার করার চেষ্টা করেছে। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বহরমপুরের প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান। তিনি জয় লাভ করে নতুন অধ্যায় শুরু করেন। এছাড়াও বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর‌ও পূর্ব দিল্লি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ক্রিকেটারদের রাজনীতিতে আসার তালিকা খুবই দীর্ঘ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম সহ মোট ৫ টি জায়গার বিধানসভা নির্বাচনের সূচি প্রকাশিত হয়েছে। তামিলনাড়ুর রাজনীতিতে এবার অন্যতম মুখ হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) তুলে আনার চেষ্টা চলছে বলে খবর সামনে এল।

Read More: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!

রাজনীতিতে ধোনি-

Ms dhoni, csk
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বর্তমানে শুধুমাত্র আইপিএলে (IPL 2026) অংশগ্রহণ করেন। তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অন্যতম মুখ। এই দলের নেতৃত্বে থেকে ৫ বার শিরোপা এনে দিয়েছেন। ফলে বিশেষ করে তামিলনাড়ু রাজ্যে ধোনির বিপুল জনপ্রিয়তা রয়েছে‌। এই রাজ্যে ২৩ এপ্রিল রয়েছে বিধানসভা ভোট।‌ পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও সরকারে আসার জন্য মরিয়া বিজেপি।

জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি (Vijay Thalapati)’এর দলের সঙ্গে জোট বাঁধতে চাইছে তারা। এমনকি জিতলে এই অভিনেতাকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যেই সূত্র অনুযায়ী মহেন্দ্র সিং ধোনির বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রার্থীর হওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয় শাহ (Jay Shah) এবং ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছিল ধোনি। তবে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও বাস্তবে অফিসিয়ালি কোনো বার্তা এখন‌ও আসেনি।

প্রস্তুতি শুরু করেছেন ধোনি-

চেন্নাই'তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে BJP, সরকার আসতে 'থালা'কে দিচ্ছে ভোটের টিকিট !! 2
MS Dhoni | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো শিরোপা জয় করেছে। আইপিএলের মঞ্চে তিনি সফলভাবে চেন্নাই সুপার কিংসকে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। এখনও সমান দক্ষতায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। গত বছর আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তার পরিবর্তে আবারও নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন ধোনি।

তবে দলকে সেইভাবে সফলতা এনে দিতে পারেননি। ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হেরে ছিটকে যায় সিএসকে। ব্যাট হাতেও সম্পূর্ণ হতাশ করেন। ব্যাটিং অর্ডারের নিচের দিকে ধারাবাহিকভাবে ব্যর্থ হন তিনি। ১৪ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছিলেন এই তারকা। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩০। তবে আসন্ন আইপিএলে জ্বলে ওঠার জন্য নেটে ঘাম ঝরাচ্ছেন এই জনপ্রিয় ব্যাটসম্যান। ৩০ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের (Chennai Super Kings vs Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: “SRH’এর টাকায় ভারতের রক্ত লেগে..”, আবরারকে দলে নেওয়ায় কাব্যদের স্পট বার্তা সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *