আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। প্রতিযোগিতা শুরুর দিন সকালেই সমাজমাধ্যমে বড় ঘোষণা করে দিলো সুপার কিংস কতৃপক্ষ। সুপার কিংস দলের হর্তাকর্তা এমএস ধোনি (MS Dhoni) গুরুতর চোটের কারণে প্রথম দু’সপ্তাহর জন্য মাঠের বাইরে থাকতে হবে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে, ধোনি পায়ের পেশিতে (ক্যাফ মাসল) চোট পেয়েছেন। আপাতত তিনি সম্পূর্ণ পুরোপুরি সুস্থ নন এবং রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তাঁর প্রায় দু’সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ১১ এপ্রিল পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।
চোটের কারণে IPL থেকে ছিটকে গেলেন ধোনি

সে ক্ষেত্রে প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। সবকিছু ঠিক থাকলে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মাঠে ফিরতে পারেন তিনি। চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তবে ধোনির অনুপস্থিতি দলকে খুব একটা সমস্যায় ফেলবে না বলেই মনে করা হচ্ছে। এই মৌসুমে দলে এন্ট্রি পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা স্যামসন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং তিনিই দলের সবথেকে বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন। ধোনির অনুপস্থিতিতে তিনি উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে অধিনায়ক ঋতুরাজকে সাহায্য করবেন।
Read More: “আগামী ১০ বছরও তাঁর খেলা…” ধোনিকে নিয়ে হঠাৎ সুর বদল যোগরাজ সিংয়ের, করলেন এই মন্তব্য !!
যদিও, ধোনিকে না দেখতে পেয়ে হতাশ হবেন সমর্থকেরা। কারণ, তাঁর উপস্থিতিই চেন্নাইয়ের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। অনেক সাবেক ক্রিকেটারের মতে এটাই হয়তো ধোনির শেষ আইপিএল হতে চলেছে। বিশেষ করে স্যামসনের চেন্নাইতে আসার পর থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। দলকে পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতিয়েছেন ধোনি। দলের হয়ে সর্বাধিক রান বানানোর দিকে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে, এ বারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এরপর ৩ এপ্রিল পঞ্জাব কিংস, ৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। এই চারটি ম্যাচেই ধোনির না থাকার সম্ভাবনা প্রবল।