আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। এবার সেই প্রস্তুতির মাঝেই নতুন করে আবারো বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কয়েকদিন আগেই, রাঁচিতে আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল এমএস ধোনিকে (MS Dhoni)। এবার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঘটনায় জরিমানার মুখে পড়তে হলো মহেন্দ্র সিং ধোনিকে। সাবেক ভারত অধিনায়ক ইতিমধ্যেই আগামী আইপিএলের প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে, তাঁর নামে বড় অভিযোগ উঠে এসেছে।
জরিমানা দিতে হলো এমএস ধোনিকে

ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড দাবি করেছে, হারমু রোডে অবস্থিত একটি আবাসিক প্লট বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। এবার মাহির উপর এসে আসলো ট্র্যাফিক লঙ্ঘনের খবর। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করা হয়েছে মাহির। যে কারণে তাঁকে, ১০০০ টাকা জরিমানা গুনতে হল। রাঁচি ট্র্যাফিক পুলিশের স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম তাঁর গাড়ির গতি ৯১ কিমি প্রতি ঘণ্টা রেকর্ড করে, যেখানে সীমা ছিল ৬০ কিমি। প্রসঙ্গত, মোটরভেহিকল আইনের ১৮৩ ধারায় ই-চালান জারি হয়েছে। প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ায় ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই। শহরের শহরের বিভিন্ন এলাকায় স্পিড ক্যামেরা বসানো।
Read More: ভারতীয় দলের আসল নায়ক গৌতম গম্ভীর, তার এই মাস্টারস্ট্রোকেই সেমিফাইনালে দল !!
আইন ভাঙা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে চালান তৈরি হয়। মাহির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। প্রশাসনের বক্তব্য, আইন সবার জন্য সমান। যে কারণে বাদ গেলেন না এমএস ধোনিও। সব বিতর্কের মাঝেও মাহির মূল লক্ষ্য ক্রিকেট। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত মরশুমে আশানুরূপ ফল করতে পারেনি। ১৪ ম্যাচে ১০ হার নিয়ে লিগ টেবিলের নীচে শেষ করে দল। এবারের আইপিএলের জন্য নেটে ঘাম ঝরাচ্ছেন তিনি, এবারের আইপিএলেও ৪ কোটিতে আনক্যাপ প্লেয়ার হিসাবে খেলতে দেখা যাবে ধোনিকে। গত বারের আইপিএলে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান প্রমাণ করে ধোনি এখনও ব্যাটসম্যান হিসাবে কতটা ভয়ঙ্কর।