আজ থেকে আইপিএলের (IPL 2026) উৎসবে মেতে উঠতে চলেছে গোটা বিশ্ব। ক্রিকেটপ্রেমীদের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের দিকে চোখ থাকতে চলেছে। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
বিরাট কোহলিকে (Virat Kohli) আবারও স্বমহিমায় দেখার জন্য প্রস্তুতি ভক্তরা। এর মধ্যেই একটি হতাশাজনক খবর সামনে উঠে এসেছে। এই বছর আইপিএলে সম্ভবত আর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং কিং কোহলিকে কোনো ম্যাচে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না।
Read More: IPL শুরুর আগে মাথায় হাত CSK ব্রিগেডে, চোটের কারণে ছিটকে গেলেন MS ধোনি !!

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো আইপিএল। এই লিগকে ঘিরে প্রতি বছর নতুন করে সেজে ওঠে স্টেডিয়ামগুলি। আজ প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ (RCB vs SRH)। গত বছর ট্রফি জয় করার পর এইবারেও শিরোপা ধরে রাখতে মরিয়া রজত পাটিদারের (Rajat Patidar) দল। অন্যদিকে গত বছর ট্রফি জয়ের উদযাপনের সময় ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন।
তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এই বছর আইপিএলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। এর মধ্যেই আগামীকাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলে তাদের যাত্রা শুরু করবে। প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে তারা। দলের চোট সমস্যাকে পিছনে ফেলে প্রথম ম্যাচে জয় তুলে নিতে প্রস্তুত আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই বছর সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)।
মুখোমুখি হবে না বিরাট-ধোনি-

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর শুধুমাত্র বর্তমানে আইপিএলের মঞ্চে মাঠে নামেন। ফলে তাকে এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এবার আইপিএল শুরু হবার আগে ভক্তদের জন্য খারাপ খবর সামনে এসেছে। আগামী দু’সপ্তাহে চোটের জন্য মাঠে নামবেন না ধোনি। তার কাফ মাসালে চোট রয়েছে বলে সিএসকের (Chennai Super Kings) পক্ষ থেকে অফিসিয়ালি জানান হয়েছে।
এর ফলে এই বছর আইপিএলে সম্ভবত বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে এক ম্যাচে খেলতে দেখা যাবে না। লিগ পর্বে ৫ এপ্রিল মুখোমুখি হবে আরসিবি ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। এই ম্যাচে চোটের কারণে ধোনি উপস্থিত থাকবেন না। ফলে বিরাট এবং তাকে একসঙ্গে দেখার স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে থাকতে পারবেন না ভক্তরা। লিগ পর্বে এই দুই দলের মাত্র একটি ম্যাচই রয়েছে।