Mohsin Naqvi

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। মঙ্গলবার লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে গভর্নর বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন পিসিবি চেয়ারম্যান শাহ খাওয়ার পিসিবি চেয়ারম্যান নির্বাচনের জন্য বোর্ড অফ গভর্নরস (বিওজি) এর সভায় সভাপতিত্ব করেন। জাকা আশরাফ ১৯ জানুয়ারি লাহোরে ম্যানেজিং কমিটির বৈঠকের সভাপতিত্ব করার পরে পদত্যাগ করেছিলেন। এরপর থেকে বোর্ডে চেয়ারম্যানের চেয়ার শূন্য ছিল। আশরাফ ২০২৩ সালের জুলাইয়ে নাজাম শেঠির জায়গায় দায়িত্ব নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

জাকা আশরাফ অন্তর্বর্তী কমিটির (আইএমসি) প্রধান ছিলেন, যেখান থেকে তাকে অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়েছিল। আশরাফের পাশাপাশি, আইএমসি সদস্যদের দায়িত্ব ছিল বোর্ড অফ গভর্নর গঠন করা এবং বোর্ডে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন পরিচালনা করা। তবে তা না হওয়ায় তাকে তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে, যা চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল। নকভিও দশ সদস্যের আইএমসির অংশ।

দেখে নিন টুইটের ছবি:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *