ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সেমিফাইনালের লড়াইয়ে এখনও নিজেদের দাপট বজায় রেখেছে। সুপার ৮’এর শেষ ম্যাচে জিম্বাবুয়েকে (India vc Zimbabwe Match) বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। রবিবার ওয়েস্ট ইন্ডিজকে (West Indies vs india Match) হারালেই মিলবে সেমিফাইনালে পৌঁছানোর টিকিট। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
অন্যদিকে পাকিস্তানকে (Pakistan vs Sri Lanka Match) জায়গা করে নিতে হলে আজ তাদের শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। এর মধ্যেই এবার মহম্মদ আমিরের (Mohammad Amir) বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!
সেমিফাইনালের দৌড়ে ভারত-

গ্রুপ পর্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে ছিল সূর্যকুমার যাদবরা। কিন্তু সুপারহাটের প্রথম ম্যাচেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। প্রোটিয়ারা ব্লু ব্রিগেডদের ৭৬ রানে পরাজিত করেছিল। তবে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে ব্যাট হাতে অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দুরন্ত ফর্মে ছিলেন। ৭২ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
ফলে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ঈশান কিষাণরা (Ishan Kishan)। ৪ পয়েন্ট সংগ্রহ করার লক্ষ্যে রবিবার মাঠে নামবে দুই দল। তার আগে গৌতম গম্ভীর পিচকে মাথায় রেখে একাদশ সাজাচ্ছেন। ক্যারিয়ানরা চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে। ফলে তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না সূর্যকুমার যাদব।
মহম্মদ আমিরের মন্তব্য-

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতীয় দল সেমিফাইনালেই পৌঁছাতে পারবে না। জিম্বাবুয়ের বিপক্ষে ব্লু ব্রিগেডরা জয় পেলেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন। এই বিষয়ে এই পাক পেসার বলেন, “আমি আমার মন্তব্যে এখনও দাঁড়িয়ে রয়েছি। ভারত সেমিফাইনালে পৌঁছাবে না। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা পরাজিত হবে।”
এই মন্তব্য সামনে আসতেই ক্রিকেট মহলের চর্চা শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে সত্যিই ভারতীয় দলকে অনেকে লড়াই করতে হবে বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। সুপার ৮’এ জিম্বাবুয়েকে ১০৭ রানে পরাজিত করে জ্বলে উঠেছিল ক্যারিয়ানরা। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই চলান রোমারিও শেফার্ড (Romario Shepherd)। চাপের মুখে দাঁড়িয়ে দুরন্ত অর্ধশতরান আসে তার ব্যর্থ থেকে।