MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 1
MI vs KKR | Images: Getty Images

আজ আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নাইট বাহিনী প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে। প্রথমে আজিঙ্কা রাহানে (Ajinka Rahane) এবং পরে অঙ্গকৃষ রঘুবংশী‌‌র (Angkrish Raghuvanshi) বিধ্বংসী ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা দেয় কলকাতা। এই রান তাড়া করতে নেমে মুম্বাই‌ও পিছিয়ে ছিল না। রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ইনিংসে বিশাল জয় ছিনিয়ে নিল মুম্বাই।

Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!

KKR’এর দুরন্ত ওপেনিং-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে এসেছিলেন আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন (Finn Allen)। দুজনে মিলে দুরন্ত শুরু করে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দেন। ৩২ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। ১৭ বলে ৩৭ রানে আউট হয়ে ফিন মাঠ ছাড়েন। ২ টি ছক্কা এবং ৬ টি চার আসে তার ইনিংসে‌। তিনি শার্দুল ঠাকুরের (Shardul Thakur) করা বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

ভিত গড়ে দেন রাহানে-

MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 2
Ajinkya Rahane | Images: Getty Images

ফিন অ্যালেন আউট হয়ে গেলে রাহানে প্রথমে ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন। কিন্তু কোটি টাকার বিদেশি অলরাউন্ডারের বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। তিনি আজ ১০ বলে মাত্র ১৮ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। তবে রাহানে আজ দুরন্ত ছন্দে ছিলেন। তিনি ৪০ বলে করেন ৬৭ রান। ইনিংসটি সাজান ৫ টি ছয় এবং ৩ টি চার দিয়ে। ফলে কলকাতা শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছিল।

অঙ্গকৃষ ও রিঙ্কুর দুরন্ত ফিনিশ-

MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 3
MI vs KKR | Images: Getty Images

শেষের দিকে গুরুত্বপূর্ণ সময় অঙ্গকৃষ এবং রিঙ্কু সিং (Rinku Singh) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা ৩০ বলে ৬০ রানের পার্টনারশিপ গড়েন। অঙ্গকৃষ ২৯ বলে হাঁকান ৫১ রান। তিনি ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। অন্যদিকে রিঙ্কু ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকে। তার ব্যাট থেকে আসে ৪ টি চার। এর ফলে কলকাতা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে নেয়।

MI’এর বোলিং ব্যর্থতা-

MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 4
MI vs KKR | Images: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসাররা প্রভাব ফেলতে পারেননি। ট্রেন্ট বোল্ট (Trent Boult) ৪ ওভারে ৩৮ রান খরচ করে একটিও উইকেট তুলে নিতে পারেননি। জসপ্রীত বুমরাহ‌ও (Jasprit Bumrah) উইকেট শূন্য ছিলেন‌। তিনি ৪ ওভারে দেন ৩৫ রান। এএম গাজানফার (AM Ghazanfar) ৪ ওভারে দিয়েছেন ৫১ রান। তবে হার্দিক পান্ডিয়া‌‌ (Hardik Pandya) ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ টি তুলে নেন। বল হাতে সবচেয়ে সফল ছিলেন একমাত্র শার্দুল ঠাকুর। তিনি ৪ ওভারে ৩৯ রান খরচ করে শিকার করেন মোট ৩ টি উইকেট।

দুরন্ত শুরু রোহিতের-

MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 5
MI vs KKR | Images: Getty Images

কলকাতার দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে ওপেনার রোহিত শর্মা ব্যাট হাতে নিজের অভিজ্ঞতার পরিচয় দেন। তিনি কার্যত নাইটদের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। র‌্যায়ান রিকেলটনের সঙ্গে ৭১ বলে গড়েন ১৪৮ রানের পার্টনারশিপ। হিটম্যান মাত্র ৩৮ বলে ৭৮ রান করে ভক্তদের মন জয় করে নেন। তার ব্যাট থেকে আসে ৬ টি ছয় ও ৬ টি চার। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২০৫.২৬।

জ্বলে ওঠেন রিকেলটন-

MI vs KKR MATCH HIGHLIGHTS: ব্যর্থ রাহানের লড়াই, রোহিত-রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং'এ বিশাল জয় মুম্বাইয়ের !! 6

পিছিয়ে ছিলেন না রিকেলটন‌ও। রোহিত শর্মা আউট হয়ে গেলে স্কোরবোর্ড এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ৪৩ বলে করেন ৮১ রান। ৮ টি ছক্কা এবং ৪ টি চার হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। উল্লেখ্য অনুকুল রায়ের দুরন্ত থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে মাঠ ছাড়েন রিকেলটন।

মুম্বাইয়ের দুরন্ত জয়-

আজ ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভরসা দিতে ব্যর্থ হন। বর্ডার লাইনে থেকে তার দুরন্ত ক্যাচ ধরেন রিঙ্কু সিং। এই তারকা ব্যাটসম্যান ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। তবে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা (Tilak Varma) দলকে জয় এনে দেন। তিলক ১৪ বলে করেন ২০ রান। অন্যদিকে ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন হার্দিক‌। ফলে শেষ পর্যন্ত মুম্বাই ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। ৬ উইকেট জয় ছিনিয়ে নেয় কলকাতা।

KKR’এর ব্যর্থ বোলিং-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে অভিজ্ঞ বোলার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৪ ওভারে ৪৮ রান খরচ করেন। উইকেট শূন্য ছিলেন‌ এই তারকা‌‌। তবে সুনীল ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান। বৈভব অরোরা (Vaibhav Arora) ৪ ওভারে ৫২ রান দিয়ে তুলে নেন ১ টি উইকেট। কিন্তু ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani) ৩ ওভারে ৩৪ রান দিয়ে একটিও উইকেট তুলে নিতে পারেননি।

Read Also: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *