রোহিত-রিকেলটন ঝড়ে উড়ে গেল KKR, ১৩ বছর পর সিজিন ওপেনার জিতলো MI পল্টন !! 1

IPL 2026: আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (MI vs KKR)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে ব্যাট হাতে শুরু থেকেই দাপট দেখায় কলকাতা। ওপেনিং জুটিতে নেমে নাইট রাইডার্সের হয়ে অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন দ্রুত রান তোলার কাজ শুরু করেন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে মুম্বাইয়ের বোলিং আক্রমণ। ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেও অ্যালেন দলকে মজবুত ভিত এনে দেন।

ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। রাহানের ব্যাট থেকে এসেছে ৫টি ছক্কা ও ৩টি চার। শেষের দিকে অঙ্গকৃষ রঘুবংশী ২৯ বলে ৫১ রান এবং রিঙ্কু সিং ২১ বলে অপরাজিত ৩৩ রান করে ইনিংসে ফিনিশিং টাচ দেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কলকাতা তোলে ২২০ রানের বিশাল স্কোর, যা মুম্বাইয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তবে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচে অনবদ্য ব্যাটিং করে তাদের প্রথম ম্যাচে হারের লজ্জাজনক রেকর্ড অতিক্রম করে উঠলো।

Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!

৬ উইকেটে ম্যাচ জিতলো MI পল্টন

ওপেনিংয়ে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন অনবদ্য ব্যাটিং করেন। দুজনের জুটিতে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৮ রান তুলে ফেলে। পাওয়ার প্লের ভিতরেই ৮০ রান বানিয়ে ফেলেন রোহিত ও রিকেলটন জুটি। ব্যাট হাতে রোহিত শর্মা ৩৮ বলে অনবদ্য ৭৮ রানের ইনিংস খেলেন। রোহিতের ব্যাট থেকে এসেছে ৬টি চার এবং ৬টি ছক্কা। অন্যপ্রান্তে তাঁর সঙ্গী রিয়ান রিকেলটনের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন। রিকেলটনের ব্যাট থেকে এসেছে ৪টি চার এবং ৮টি ছক্কা। তিনে ব্যাটিং করতে এসে সূর্যকুমার যাদব ৮ বলে ৩টি চারে ১৬ রানের ইনিংস খেলেন। তাছাড়া, তিলক ভার্মা (২০), হার্দিক পান্ডিয়া (১৮) এবং নমন ধীর (৫) রান বানিয়ে দলকে ৫ বল বাঁকি থাকতেই গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। ২০১৩ সালের পর অবশেষে সিজিনের প্রথম ম্যাচ জিতলো মুম্বাই পল্টন।

Read Also: IPL 2026: মুম্বইয়ের বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন রাহানে, চিন্তা নাইট শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *