এই বছর আইপিএলে (IPL 2026) ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত বছর তাদের পারফর্ম্যান্স সেইভাবে আশা জাগাতে পারিনি। এরপর বর্তমানে দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। বিতর্ক সহ একাধিক সমস্যার মধ্যে দিয়েই যাত্রা শুরু করবে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। চোটের কারণে দলের চিন্তা বাড়িয়েছেন হর্ষিত রানা (Harshit Rana) ও মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। এর মধ্যেই এবার আজ নতুন জার্সি উন্মোচন করল কলকাতা। নিজেদের ঐতিহ্যকে ধরে রেখে প্রকাশিত ভিডিওতে বেশকিছু তথ্য তুলে ধরা হয়। ট্রোল করা হয় আরবিসিবিকেও (Royal Challengers Bangaluru)। এবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
Read Also: মুস্তাফিজুরের পরিবর্ত পেল KKR, ব্লেসিং মুজারাবানিকে নিয়ে চমক দিল নাইট বাহিনী !!
RCB’কে ট্রোল কলকাতার-

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের অন্যতম সফল দল। তারা শেষ ২০২৪ মরসুমে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। মেগা নিলামের পর দলের দায়িত্ব পেয়েছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তার নেতৃত্বে গত বছর প্লে অফে পৌঁছাতে পারিনি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছিল। এবার জার্সি উন্মোচন ভিডিওতে আরসিবি’কে ট্রোল করল কলকাতা।
তাদের প্রকাশিত ভিডিওটি ‘কেয়্যা লাইন হে’ ট্যাগ লাইন ধরে এগিয়ে যায়। শুরুতেই একটি ক্রসিংয়ে লাল আলো দেখতে পাওয়া যায়। যায় ওপর লেখা ছিল ৪৯। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে মাত্র ৪৯ রানে কলকাতা বিরাট কোহলির (Virat Kohli) দলকে অলআউট করে দিয়েছিল। সেটা এখনও ইতিহাসের পাতায় জায়গা করে আছে। বর্তমানের চ্যাম্পিয়নদের সেই ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে ট্রোল করল নাইট বাহিনী।
ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “আরসিবিকে ট্রোল করে কেকেআর বুঝিয়ে দিল তারা কতো শক্তিশালী দল। যেকোনো সময় কামব্যাক করতে পারে তারা।” “আরসিবি সবসময় কলকাতার নিচে থাকবে। ৩ বার ট্রফি জিতেছে কিং খানের দল। দুই দলের সঙ্গে কোন তুলনা হয় না” বলেও কটাক্ষ করে দিচ্ছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-