আজ আইপিএলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথম ইনিংসে নাইট বাহিনী দুরন্ত ব্যাটিং শুরু করেন। ওপেনিং করতে নেমে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং ফিন অ্যালেন (Finn Allen)। এরপর রিঙ্কু সিং (Rinku Singh) এবং অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) হাত ধরে শক্তিশালী জায়গায় পৌঁছায় কলকাতা। বিশাল রানের লক্ষ্যমাত্রা দিল নাইট বাহিনী।
Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!
বিশাল লক্ষ্যমাত্রা দিল KKR-

আজ কলকাতার হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৩২ বলে ৬৯ রান গড়েন তারা। ১৭ বলে ৩৭ রানে আউট হয়ে মাঠ ছাড়েন ফিন। ২ টি ছক্কা এবং ৬ টি চার আসে এই তারকার ব্যাট থেকে। এরপর ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) সঙ্গে নাইট অধিনায়ক স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তবে গ্ৰিন বড়ো ইনিংস গড়তে সম্পূর্ণ ব্যর্থ হন।
তিনি ১০ বলে মাত্র ১৮ রান সংগ্রহ করেন। এইরকম পরিস্থিতিতে রাহানে একাই জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬৭ রান। ৫ টি ছয় এবং ৩ টি চার মারেন এই তারকা। তার এই ইনিংস দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। এর সঙ্গেই রিঙ্কু সিং (Rinku Singh) ও অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। অঙ্গকৃষের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫১ রান। ৬ টি চার এবং ২ ছক্কা দিয়ে ইনিংসটি সাজান।
২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। ৪ টি চার এসেছে তার ব্যাট থেকে। এর ফলে কলকাতা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে। মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। একটি উইকেট পেয়েছেন হার্দিক। এরপরই নাইট বাহিনীদের ইনিংস সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এল।
এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “রাহানে আজ মুম্বাইয়ের প্রিমিয়ার বোলারদের গোলির ক্রিকেটার বানিয়ে দিয়েছেন।” “রোহিত শর্মার নেতৃত্বে ওয়াংখেড়ের মাটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের এইরকম পরিস্থিতি কখনও হয়েনি।”‘, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “এখনও বুঝতে পারছি না দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কে বাদ দিয়ে হার্দিকের মতো জোকারকে কেন নেতৃত্ব দেওয়া হয়েছে।
দেখুন ট্যুইট চিত্র-
My man Ajinkya Rahane is treating MI bowlers like gully cricket bowlers 😭 pic.twitter.com/aQnMvuANgA
— Gagan🇮🇳 (@1no_aalsi_) March 29, 2026
Hardik pandya in front of finn Allen & Ajinkya Rahane 😭pic.twitter.com/wknjeneiM1
— 𝙎. (@KLfied_) March 29, 2026
Ajinkya Rahane giving belt treatment to Hardik Pandya team 😭😭😭 pic.twitter.com/7kcRKgFtoC
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) March 29, 2026
They are calling me fake KKR fan, meanwhile me manifesting Ajinkya Rahane, Finn Allen, Cameron Green banger IPL season for KKR.#MIvsKKR #KKRvsMIpic.twitter.com/ZKOkWpxJa1
— JJAY (@jpchordiya_5) March 29, 2026
KKR batters to MI bowlers:
Powerplay score 78💥#MIvsKKR pic.twitter.com/6IW6kbS4Jm
— Akhil Chowdary🐉 (@Akhil1305_v) March 29, 2026
MI has never lost to KKR at Wankhede under Rohit https://t.co/PZV2aydfpq
— V (@100of35_) March 29, 2026
Ek baat aaj tak samjh nhi aaya ki Hardik ko Mumbai Indians ne captain kyo banaya tha.
— Gagan🇮🇳 (@1no_aalsi_) March 29, 2026
you have two T20 wc winning captains in the team and still chose to go with hardik pandya, mumbai indians deserve bashing in every game.
— . (@1921winden) March 29, 2026
Idi repeat chey @hardikpandya7 annayaa🥹#MIvsKKR pic.twitter.com/5N0j9wkK91
— Anand Rathod👑 (@AnandSRH) March 29, 2026