টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমেছিল ভারতীয় দল। এই সিরিজে ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল। একের পর এক ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল দৃষ্টান্ত তৈরি করে। একাদশে সুযোগ পেয়ে ঈশান কিষান (Ishan Kishan) ব্যাট হাতে গতকাল তিরুবন্তপুরম রীতিমতো জ্বলে উঠেছিলেন। দুরন্ত শতরান করে প্রতিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং আক্রমণ লড়াই চালালেও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একেবারেই ছন্দে ছিলেন না। শনিবার লজ্জার দৃষ্টান্ত তৈরি করেন তিনি।
Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!
ভারতের দুরন্ত জয়-

শনিবার তিরুবন্তপুরমে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামে। ম্যাচে টসে জিতে প্রথমে ব্লু ব্রিগেডরা বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। এরপর দলের হয়ে এসে হাল ধরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ইশান কিষাণ। তারা দুজনে মিলে ৫৭ বলে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন।অধিনায়কের ব্যাট থেকে আসে ৩০ বলে ৬৩ রান। তিনি ৬ টি ছয় এবং ৪ টি চার হাঁকিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
ঈশান কিষাণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কার্যত বিপক্ষ বোলারদের ধ্বংস করে দিয়েছিলেন। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতরান পূরণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ১০৩ রান। ৬ টি চার এবং ১০ টি ছক্কা হাঁকান এই তারকা। ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭২ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ফিন অ্যালেন (Finn Allen) ৩৮ বলে ৮০ রান করে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৪৬ রানে পরাজিত হয় কিউই বাহিনী।
লজ্জার রেকর্ড জসপ্রীতের-

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটসম্যানরা গৌতম গম্ভীরকে আত্মবিশ্বাস দিলেও বোলারদের পারফর্ম্যান্স এখনও চিন্তায় রেখেছে। তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ইকোনমি রেট ১২’এর ওপর ছিল। আর্শদীপ ৪ ওভারে ৫১ রান খরচ করেন। তবে তিনি তুলে নেন ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে লজ্জার রেকর্ড গড়েন জসপ্রীত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত। কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ব্যয়বহুল ছিলেন।
ম্যাচের ১৪ তম ওভারে বুমরাহের বলে ড্যারিল মিচেল (Dryal Mitchell) পরপর ১ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান। এই ওভারে ২২ রান দেন ভারতীয় তারকা। এখনও পর্যন্ত তার এটাই ২০ ওভারের ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড। ম্যাচে ৪ ওভারে মোট ৫৮ রান দেন এই তারকা। তার বোলিং ইকোনমি রেট ছিল ১৪.৫। একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি জসপ্রীত। গতকাল ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করেন। ফলে বিশ্বকাপের আগে তার হতাশাজনক পারফর্ম্যান্স দলকে রীতিমতো চাপের মুখে রেখেছে।