বিশ্বকাপ জিতেই অবসর, ক্যারিয়ারে মস্ত বড় সিদ্ধান্ত জসপ্রীত বুমরাহের !! 1

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর নতুন লক্ষ্য স্থির করেছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলের তারকা বোলার বুমরাহ এবারের বিশ্বকাপে যৌথভাবে সর্বাধিক – ১৪টি উইকেট নিয়েছেন। জাতীয় দলের হয়ে একেরপর এক শিরোপা জিতে চলেছেন এবং অবদান রেখে চলেছেন বুমরাহ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার শিরোপা জিতলো টিম ইন্ডিয়া। আর এই শিরোপা জয় বড় ভূমিকা। এখন তাঁর চোখ ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দিকে। সেই লক্ষ্য সামনে রেখে নিজের ক্রিকেট সূচিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন এই অভিজ্ঞ জোরে বোলার।

২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে বুমরাহ

বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

সূত্রের খবর, আগামী প্রায় দেড় বছরে তিনি টি-২০ ম্যাচের তুলনায় বেশি খেলতে পারেন ওডিআই ম্যাচ। কারণ বিশ্বকাপের আগে ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক ম্যাচ খেলে নিজের ছন্দ ধরে রাখতে চান বুমরাহ। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি টেস্ট বা টি-২০ ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই তেমন নয়। বুমরাহ এখনও তিনটি ফরম্যাটেই খেলতে চান। ভারতের সামনে আগামী সময়ে বেশ কয়েকটি টি–২০ দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এছাড়া জাপানে হতে চলা এশিয়ান গেমস ২০২৬-এও ভারত অংশ নিতে পারে।

Read More: যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !!

বিশ্বকাপকে সামনে রেখে সূচি বদল বুমড়ার

Team india, জসপ্রীত বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

অন্যদিকে ভবিষ্যতে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছাও রয়েছে বুমরাহর। বুমরাহের কাছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ এবং অলিম্পিকে সোনা জেতার ইচ্ছা রয়েছে। এর মধ্যেই ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে আইপিএল শেষ হওয়ার পর। হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন আইপিএলের পর ওডিআই বিশ্বকাপের ব্লুপ্রিন্ট তৈরি করবে। বিশ্বের অন্যতম বড় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুমরাহ খেলবেন তাঁর পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্স-এর হয়ে। দলের পেস আক্রমণের নেতৃত্বও তাঁর হাতেই থাকবে।

আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় বোর্ড এবং নির্বাচক কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে বুমরাহর কাজের চাপ নিয়ন্ত্রণ করা। কারণ বড় টুর্নামেন্টে তাঁর ফিটনেস ভারতীয় দলের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে চোটের সমস্যায় পড়ায় এবার তাঁকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর থেকে বুমরাহ মোট ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২১টি টেস্ট এবং ২১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ রয়েছে।

Read Also: BREAKING NEWS: ইরান-আমেরিকার যুদ্ধের ছায়া ক্রিকেটে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *