চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হলেও এবারের বিশ্বকাপের ম্যাচ গুলো বেশ থ্রিল। প্রতিটি গ্রুপ স্টেজে দুটি করে শক্তিশালী দলের পাশাপশি বাঁকি দলগুলো সেভাবে শক্তিশালী রাখা হয়নি। তবুও প্রতিটি ম্যাচ লাস্ট ওভার পর্যন্ত যাচ্ছে খেলা গুলো। অন্যদিকে, এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতীয় দল জয়লাভ করলে সেই জয় আসেনি সহজে। ভারতীয় দলকে বেশ কঠিন পরিশ্রম করতে হয়েছে এই জয়ের জন্য। অন্যদিকে এই ম্যাচের পর ভারত বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুজখি হতে চলেছে।
প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন বুমরাহ

আর এই ম্যাচের আগে দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন না। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। তবে বুমরাহ এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি বলেই সূত্রের দাবি। শনিবার সকাল থেকে জ্বরে আক্রান্ত তিনি। মহম্মদ সিরাজ প্রথম ম্যাচে নিয়েছিলেন তাঁর জায়গা। প্রায়ই চোট পান বুমরাহ। তার সঙ্গে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টে’র জন্য বিশ্রামও দেওয়া হয়। এবার বিশ্বকাপের শুরুতে বুমরাহের শারীরিক অবস্থা তাকে দল থেকে বাইরে রেখেছে। বুমরাহ এখনও সেভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। বুমরাহের পাশাপাশি তারকা ওপেনার অভিষেক শর্মাও (Abhishek Sharma) জ্বরে আক্রান্ত হয়েছিলেন। অভিষেক প্রথম ম্যাচ খেললেও তিনি সেভাবে ফিট ছিলেন না। অন্যদিকে বুমরাহকে নিয়ে বড় আপডেট উঠে অসছে।
Read More: ‘যেন চাদর চেঞ্জ করছে..’ হার্দিক পান্ডিয়ার নতুন গার্লফ্রেন্ড নিয়ে কটুক্তি করলেন আশিষ নেহেরা !!
তারকা পেসারকে নিয়ে মাথায় হাত টিম ইন্ডিয়ার

ভারতীয় দলের এই তারকা পেসার ছিলেন ২০২৪ সালের টি – টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে একা হাতে জিতিয়েছেন বুমরাহ। তবে, তাঁর অনুপস্থিতি ভারতীয় দলকে সমস্যায় ফেলবে। সামনে ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে, প্রথমে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক দিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহ এক্স ফ্যাক্টর, বিশেষ করে শ্রীলংকায় পাকিস্তানের বিরুদ্ধে তুরুপের তাস তিনিই হবে। শারীরিক ভাবে সুস্থ হয়ে না উঠতে পারলে বুমরাহ হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন, আর তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কাঁটা হয়ে দাঁড়াবে। নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে বুমরাহ সহ ভারতীয় দলকে দিল্লিতে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বাড়িতে নৈশভোজে দেখতে পাওয়া গিয়েছিল।